কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের সময়সীমা কেন্দ্রকে বেঁধে দিল আন্দোলনরত কৃষকেরা
Connect with us

দেশ

কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের সময়সীমা কেন্দ্রকে বেঁধে দিল আন্দোলনরত কৃষকেরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবীতে রাজধানীতে আন্দোলন অব্যাহত কৃষকদের। আন্দোলনকারী কৃষকদের আটকাতে পেরেক, ব্যারিকেড, কংক্রিটের প্রাচীর কোনও কিছুই বাদ রাখেনি দিল্লি পুলিশ। কিন্তু এতকিছুর পরও কৃষকরা নিজেদের দাবীতে অনড়।

আর তা শনিবার “চাক্কা জ্যাম” কর্মসূচিতে যোগ দিতে এসেই স্পষ্ট করে দেন কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। শনিবার চাক্কা জ্যাম কর্মসূচির মধ্যেই আরোও বড় করলেন আন্দোলনকারী কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনের আগে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। নইলে আন্দোলন আরোও তীব্র হবে বলে হুশিয়ারি দিয়েছেন কৃষকেরা। প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের মতো কোনও অশান্তি শনিবার হয়নি । ভারতীয় কিষাণ ইউনিয়ন আগেই ঘোষণা করেছিল, দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে চাক্কা জ্যাম কর্মসূচি হবে না। সেই মতোই ওই তিন জায়গায় কোনও অবরোধ করেনি কৃষকরা। দিল্লি-সহ দেশের অধিকাংশ রাজ্যতেই চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়। দিল্লির বাইরে হরিয়ানা, রাজস্থানের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন কৃষকরা। রাস্তায় রান্না করে খাওয়াদাওয়ার আসর বসিয়ে আন্দোলনকারীদের একত্রিত করে রাখেন।

দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় গাজিপুরে দাঁড়িয়ে টিকায়েত স্পষ্ট জানিয়েছেন তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লি সীমানায় কৃষকরা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি চাপ সৃষ্টি করে সরকারের সঙ্গে আলোচনায় বসানো যাবে না বলেও জানিয়ে দিয়েছেন রাকেশ টিকায়েত। প্রজাতন্ত্র দিবসে হিংসার পর যখন কৃষক আন্দোলন ছত্রখান, সেই সময় এই টিকায়েতের কান্নায় ফের কৃষকদের আন্দোলন মুখী করেছিল।

Continue Reading
Advertisement