মালদার মহদীপুরে বন্ধ আন্তর্জাতিক বানিজ্য
Connect with us

মালদা

মালদার মহদীপুরে বন্ধ আন্তর্জাতিক বানিজ্য

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা ৬ সেপ্টেম্বর :   কাস্টমস এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করলো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। রবিবার সকাল থেকেই মহদীপুর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে বাণিজ্য করতে গেলে কাস্টম অফিসার দের মোটা অংকের টাকা ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে রপ্তানিতে সমস্যার সৃষ্টি করেন কাস্টম আধিকারিকরা। ব্যবসায়ীদের আরোও অভিযোগ কাজের সময় অফিসে বসেই মদ খান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কারণে বাধ্য হয়ে তারা আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রেখেছেন।

যদিও কাস্টমস আধিকারিকদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাস্টমস এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীলকমল লস্কর। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

আরও পড়ুন :  লাদাখ সীমান্তে উত্তেজনা। তৈরি ভারত।

Advertisement
ads ads