পহেলগাঁও বর্ষপূর্তির আগে উত্তেজনা! ‘এবার কলকাতা উড়াব’ হুমকি পাক মন্ত্রী আসিফের
Connect with us

দেশের খবর

পহেলগাঁও বর্ষপূর্তির আগে উত্তেজনা! ‘এবার কলকাতা উড়াব’ হুমকি পাক মন্ত্রী আসিফের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা ফের চরমে। পহেলগাঁও বর্ষপূর্তির আগে শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী (Defense Minister) খোয়াজা আসিফ। তিনি সরাসরি হুমকি দিয়ে জানিয়েছেন, ভবিষ্যতে সংঘাত হলে তা আর সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তা কলকাতার (Kolkata) মতো ভারতের অভ্যন্তরীণ শহরগুলোতে ছড়িয়ে পড়বে।

খোয়াজা আসিফের দাবি, ভারত শীঘ্রই কোনো ‘ফলস ফ্ল্যাগ’ (False Flag) হামলার পরিকল্পনা করছে যাতে বিশ্বমঞ্চে পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা যায়। কোনো প্রমাণ ছাড়াই তিনি বলেন, ভারত নিজেই নিজেকে রক্তাক্ত করার ষড়যন্ত্র (Conspiracy) করছে। পাক মন্ত্রীর কথায়, “ভারত যদি মিথ্যা অজুহাতে কোনো অভিযান চালায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। এবার সংঘাত ২০০-২৫০ কিলোমিটারের মধ্যে আটকে থাকবে না, আমরা তাদের ঘরে ঢুকে হামলা চালাব।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক কড়া বার্তার পরই পাকিস্তানের এই প্রতিক্রিয়া এল। রাজনাথ স্পষ্ট জানিয়েছিলেন, প্রতিবেশী দেশ কোনো ‘উল্টোপাল্টা’ কাজ করলে ভারতের পদক্ষেপ হবে নজিরবিহীন (Unprecedented)। ভারতীয় সেনাবাহিনী এখন অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে (Modern Weapons) সজ্জিত।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকট (Economic Crisis) ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে জনগণের নজর ঘোরাতেই ‘বহিরাগত শত্রু’ বা ভারতের ভয় দেখিয়ে আবেগকে উসকে দেওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। যদিও আসিফের এই ভিত্তিহীন (Baseless) মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারতের আকাশসীমা এবং সীমান্ত যেকোনো ধরণের হামলা রুখতে সম্পূর্ণ প্রস্তুত (Ready)।

Continue Reading
Advertisement