বিজেপির পঞ্চম তালিকা প্রকাশ! ৫ নতুন প্রার্থীর নাম ঘোষণা, ক্ষোভের মুখে বদল ৩ আসনে
Connect with us

ভাইরাল খবর

বিজেপির পঞ্চম তালিকা প্রকাশ! ৫ নতুন প্রার্থীর নাম ঘোষণা, ক্ষোভের মুখে বদল ৩ আসনে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) লড়াইয়ে ঘর গোছাতে ব্যস্ত বিজেপি। রাজ্যের আরও ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির। তবে শুধু নতুন নাম ঘোষণা নয়, দলীয় কর্মীদের লাগাতার বিক্ষোভ (Protest) ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিনটি আসনে প্রার্থী বদল করতে একপ্রকার বাধ্য হলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

নতুন তালিকা অনুযায়ী, মধ্যমগ্রাম আসনে প্রার্থী করা হয়েছে দলের অভিজ্ঞ নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে (Raju Banerjee)। দমদম উত্তরে লড়বেন প্রয়াত তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার। কৃষ্ণনগর উত্তর আসনে, যেখানে একসময় মুকুল রায় জয়ী হয়েছিলেন, সেখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন তারকনাথ চট্টোপাধ্যায়। এছাড়া উলুবেড়িয়া পূর্বে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণী আসনে অম্বিকা রায়ের বদলে অনুপম বিশ্বাসকে টিকিট দেওয়া হয়েছে। অম্বিকার বিরুদ্ধে কল্যাণী এইমসে দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বের (Internal Conflict) অভিযোগ তুলে সল্টলেক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা।

Advertisement
ads

সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর আসনে। সেখানে এই নিয়ে তিনবার প্রার্থী বদল (Candidate Change) করল দল। তফশিলি জাতি (SC) শংসাপত্র সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে অভিজিৎ সর্দারকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি বসিরহাট উত্তরে কৌশিক সিদ্ধার্থ এবং বেহালা পূর্বে শঙ্কর শিকদারকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তবে কলকাতা বন্দর (Kolkata Port) আসনে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কে লড়বেন, তা নিয়ে এখনও জল্পনা (Speculation) জারি রাখা হয়েছে। মনে করা হচ্ছে, রাকেশ সিংকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে দলের। সব মিলিয়ে ২৯২টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল বিজেপি; জয়পুর আসনটি ছেড়ে দেওয়া হয়েছে কুড়মি সমাজ সমর্থিত প্রার্থীকে।

Continue Reading
Advertisement