মোদী আসার আগে কোচবিহারে হাই-অ্যালার্ট! ২০ রাউন্ড কার্তুজ ও ৬টি পিস্তলসহ গ্রেফতার ২
Connect with us

ভাইরাল খবর

মোদী আসার আগে কোচবিহারে হাই-অ্যালার্ট! ২০ রাউন্ড কার্তুজ ও ৬টি পিস্তলসহ গ্রেফতার ২

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ, রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভা। তাঁর এই সফরকে কেন্দ্র করে গোটা জেলায় কড়া নিরাপত্তা (High Security) জারি করা হয়েছে। এরই মাঝে শনিবার মধ্যরাতে চ্যাংড়াবান্ধা এলাকায় নাকা চেকিং (Naka Checking) চলাকালীন বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ (Firearms) দু’জনকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ (BSF)।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোট ৬টি দেশি পিস্তল (Country-made pistols) এবং ২০ রাউন্ড কার্তুজ (Cartridges) উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তরা মেখলিগঞ্জ থেকে এই অস্ত্র নিয়ে আসছিল। রাত আড়াইটা নাগাদ বিএসএফ জওয়ানরা তাদের আটক করে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের রাতে এই ধরনের অস্ত্র উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য (Sensation) ছড়িয়েছে। কী উদ্দেশ্যে এবং কোথায় এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত (Investigation) শুরু হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়ে গত শনিবার মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে একটি রহস্যময় ড্রোন (Mysterious Drone) উড়তে দেখা গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীর সভার আগে কোচবিহারে এই অস্ত্র উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant) বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একদিকে হাই-প্রোফাইল রাজনৈতিক প্রচার, অন্যদিকে সীমান্ত এলাকায় অস্ত্রের আনাগোনা— সব মিলিয়ে গোটা জেলা এখন কড়া নজরদারির (Surveillance) মধ্যে রয়েছে।

Advertisement
ads