উত্তর দিনাজপুরে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৩ মার্চ : অভাবের তাড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার শেরগ্রাম এলাকায়। জানা গেছে মৃত ঐ পরিযায়ী শ্রমিকের নাম বিমল দেবশর্মা (৩৫)। তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন।

বাড়িতে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। করোনা সংক্রমণ রোধে গতবছর মার্চ মাসে শুরু হয় লকডাউন। সেই সময় কাজ হারিয়ে বাড়ি এসেছিলেন তিনি। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও কাজ পাননি বিমল দেবশর্মা। এনিয়ে বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে বাড়িতে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল ও কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বুধবার দুপুরে রায়গঞ্জ মর্গে ময়না তদন্ত হয়। সেখানে দাঁড়িয়ে আত্মীয় পরিজনেরা বলেন, অনেকদিন ধরেই বাড়িতে অভাব অনটন চলছিল। কোথাও কোনো কাজ পাচ্ছিলেন না। পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে চলবেন তা ভেবেই মুষড়ে পড়েছিলেন বিমল দেবর্শমা। সেকারণেই এই ঘটনা ঘটেছে৷ এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে।

Continue Reading
Advertisement