হেমতাবাদ ব্লকে শুরু দ্বিতীয় দফার করোনা টীকাকরণ
Connect with us

উত্তর দিনাজপুর

হেমতাবাদ ব্লকে শুরু দ্বিতীয় দফার করোনা টীকাকরণ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০৪ মার্চ : প্রথম দফায় করোনা টীকাকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার টীকাকরণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের উপরের যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের দেওয়া হবে করোনা টীকা। ১লা মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফা অর্থাৎ প্রবীণদের করোনা টীকাকরণ প্রক্রিয়া।

এবারে প্রবীণ নাগরিকদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হল হেমতাবাদ ব্লকে। বৃহস্পতিবার সকালে বাঙালবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ শিবিরের উদ্বোধন হয়। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাস সহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। মৃগাঙ্ক বিশ্বাস জানিয়েছেন, হেমতাবাদ ব্লকের ষাট উর্ধ নাগরিক ও যে সব ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তাদে স্বাস্থ্য পরীক্ষার পর করোনার টিকা দেওয়া হচ্ছে। বাঙ্গালবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে এলেই এই টিকা নিতে পারবে প্রবীণ নাগরিকেরা।উল্লেখ্য, দীর্ঘ ১০ মাস করোনার সাথে লড়াইয়ের পর ১৬ই জানুয়ারি ২০২১ থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল করোনা টীকাকরণের প্রথম পর্ব। প্রথম দফায় করোনা ফ্রন্টলাইনারদের টীকাকরণ করা হয়। যার মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এবারে দ্বিতীয় পর্যায়ে টীকাকরণ করা হবে ষাটোর্ধ্ব সমস্ত মানুষদের।