পুরএলাকা আবর্জনামুক্ত করতে ব্যাটারি চালিত হাইড্রোলিক গাড়ির সুচনা, জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ ইসলামপুর পুর কতৃপক্ষের
Connect with us

উত্তর দিনাজপুর

পুরএলাকা আবর্জনামুক্ত করতে ব্যাটারি চালিত হাইড্রোলিক গাড়ির সুচনা, জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ ইসলামপুর পুর কতৃপক্ষের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ০২ মার্চ : জঞ্জাল সাফ করতে অত্যাধুনিক প্রক্রিয়ায় হাঁটছে ইসলামপুর পৌরসভা। এবার ব্যাটারি চালিত হাইড্রোলিক গাড়ির সাহায্যে ওয়ার্ডে ওয়ার্ডে জঞ্জাল সাফ হবে। শুধু তাই নয় ,দোকানে দোকানে এবং বাড়ি বাড়ি সরবরাহ করা হবে পৃথক দুটি বালতির মতো ডাস্টবিন।

সেখানে একটিতে পচনশীল এবং অপরটিতে অপচনশীল আবর্জনা ফেলবেন এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা ।এভাবেই পৃথক পৃথক ভাবে পৌরসভার সাফাই কর্মীরা প্রতিদিন সকালে তা সংগ্রহ করবে ওই গাড়িতে। তারপর সে সব চলে যাবে পুরসভার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নেওয়া হয়েছে সেখানে। যদিও খুব দ্রুততার সঙ্গে সেটি তৈরীর কাজ চলছে। সেখানেই ফার্টিলাইজার তৈরির পাশাপাশি প্লাস্টিকগুলোকে পৃথক করে রাখা হবে।এরপর প্লাস্টিক চলে যাবে ইন্ডাস্ট্রিতে এবং ফার্টিলাইজার কাজে লাগবে সাধারন মানুষের। মঙ্গলবার এই হাইড্রোলিক গাড়ি আসার পরেই তা জঞ্জাল সাফাই এর জন্য তুলে দেওয়া হয়েছে সাফাই কর্মীদের হাতে। এর আগে ভ্যান এর মাধ্যমে এলাকার সাফাই করা হতো। তাতে অনেক সময় লেগে যেত।এই গাড়ির মাধ্যমে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা সাফাই করা যাবে বলে জানান ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল। তিনি জানান, ইতিমধ্যে বারো হাজার বালতির মত ডাস্টবিন চলে এসেছে। যা খুব তাড়াতাড়ি সরবরাহ করা হবে এবং দুটি ওয়ার্ডের ক্ষেত্রে একটি গাড়ি থাকবে। এই গাড়ি পেয়ে খুশি ভ্যান চালকরাও। তারা জানিয়েছেন যে, গাড়ি হওয়াতে তারা খুব কম সময়ে অনেক কাজ করতে পারবেন।