দেশের খবর
মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছলেন শুভাংশু, সম্পূর্ণ হল ড্রাগনের ডকিং প্রক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারত। মহাকাশ অভিযানের নতুন দিগন্তে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী) বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পৌঁছলেন তিনি ও তাঁর তিন সহযাত্রী। সফলভাবে ড্রাগন ক্যাপসুলের ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে মহাকাশ স্টেশনের সঙ্গে।
Watch Dragon and the Ax-4 astronauts dock with the @Space_Station https://t.co/ObPHodyVlf
— SpaceX (@SpaceX) June 26, 2025
