রথ টানার অনুমতি নয়, দড়ি ছুঁয়েই হতে হবে সন্তুষ্ট—দিঘায় রথযাত্রা ঘিরে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Connect with us

ধর্ম

রথ টানার অনুমতি নয়, দড়ি ছুঁয়েই হতে হবে সন্তুষ্ট—দিঘায় রথযাত্রা ঘিরে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিঘার (Digha) জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রথম রথযাত্রায় (Rathyatra) ভক্তদের উৎসাহ তুঙ্গে। তবে রথ টানার সুযোগ এ বছর পাবেন না সাধারণ মানুষ। শুধুমাত্র রথের দড়ি স্পর্শ করার অনুমতি মিলবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রথের আগের দিন রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখে মমতা এই নির্দেশ দেন।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘ঠিক আড়াইটেই রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না। লোক থাকবে ব্যারিকেডে। দু’দিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনও পদপিষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে। পথ তো খুব কম। মাত্র পৌনে এক কিলোমিটার। যেতে যেতে একটু থামবে। যেখানে মানুষ থাকবে। যেতে যেতে দর্শন করতে পারবে। পথে যাতে কোনো ধরনের ভিড় বা বিশৃঙ্খলা না হয়, তাই দু’দিকে ব্যারিকেড থাকবে। সাধারণ মানুষ ব্যারিকেডের বাইরে থেকেই রথ দর্শন করবেন। রথ যখন যাবে, তখন থেমে থেমে যাবে, যাতে সকলে দর্শন করতে পারেন। দড়ির সংযোগ থাকবে, দর্শনার্থীরা স্পর্শ করতে পারবেন। তবে কেউ রাস্তায় নেমে রথ টানতে পারবেন না।’’

আরও পড়ুনঃ বাংলাদেশে রথযাত্রা অনিশ্চিত! ইউনূস সরকারের আমলে মৌলবাদী ফতোয়ার ছায়া

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant), পুলিশ ডিজি রাজীব কুমার (Rajeev Kumar), মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), ইন্দ্রনীল সেন (Indranil Sen) সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী রথের রুট পরিদর্শন করে গোটা ব্যবস্থা পরখ করে দেখেন। কোন পথে রথ যাবে, কতটা দূরত্ব থাকবে, কোথায় কোথায় থামবে—সবকিছুই নিজে হাতে নির্দেশ দিয়ে ঠিক করে দেন তিনি।

Advertisement
ads

উল্লেখ্য, ছুটির লম্বা সপ্তাহান্তে দিঘায় ইতিমধ্যেই পর্যটকের ভিড় উপচে পড়েছে। অনেকেই রথ টানার ইচ্ছা নিয়ে আসলেও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার সেই সৌভাগ্য মিলছে না। তবে প্রশাসন জানিয়েছে, ভক্তদের যেন পূর্ণ দর্শন হয়, সেদিকে পূর্ণ নজর থাকবে। রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন রয়েছে সর্বাত্মক প্রস্তুত।

Continue Reading
Advertisement