কলকাতা
বিদ্যুৎ উৎপাদনে শীর্ষে বাংলা, কেন্দ্রের তালিকায় সবার আগে WBPDCL
ডিজিটাল ডেস্কঃ এক গর্বের মুহূর্ত রাজ্যের জন্য! দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্রের শিরোপা ছিনিয়ে আনল পশ্চিমবঙ্গের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (CEA) এই স্বীকৃতি দিয়েছে। বার্ষিক র্যাঙ্কিংয়ে সাঁওতালডিহির প্ল্যান্ট লোড ফ্যাক্টর (PLF) ধরা পড়েছে ৯৪.৩৮ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছারাও, দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক।
এই সাফল্যের খবর সামনে আসতেই রাজ্যের বিদ্যুৎ বিভাগের সকল কর্মী ও ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স-এ (প্রাক্তন টুইটার) পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,
“আমরা আবারও সেরা… আমাদের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, কর্মীদের সেরাটা দেওয়ার জন্য এবং রাজ্যকে গর্বিত করার জন্য অভিনন্দন।”
We are the Best, yet again!!
The Central Electricity Authority (CEA), Ministry of Power, Govt. of India, has just announced the annual ranking of all the 201 thermal power plants in the country, based on operational efficiency (PLF – Plant Load Factor) parameters.
For 2024-25,…
— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2025
আরও পড়ুনঃ দিনদুপুরে শুটআউট, নারায়ণপুরে আতঙ্কে ঘরবন্দি স্থানীয়রা
শুধু সাঁওতালডিহিই নয়, রাজ্যের আরও তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের সেরা দশে জায়গা করে নিয়েছে:
-
বক্রেশ্বর – ২য় (PLF ৯৩.৩%)
-
সাগরদিঘি – ৪র্থ (PLF ৯০.৮৬%)
-
ব্যান্ডেল – ৯ম (PLF ৮৯.৬২%)
এই চারটি প্রকল্প পরিচালনা করে WBPDCL (West Bengal Power Development Corporation Limited)। প্রতিষ্ঠানটি চলতি বছরে গড় PLF হিসেবে পেয়েছে ৮৮.৯ শতাংশ, যা দেশের বড় বড় বেসরকারি ও কেন্দ্রীয় সংস্থাগুলিকেও পেছনে ফেলেছে। তালিকায় রয়েছে NTPC, DVC, আদানি পাওয়ার, টাটা পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টরেন্ট পাওয়ার-এর মতো জায়ান্ট কোম্পানিগুলি। এই অসাধারণ কৃতিত্বে বিদ্যুৎ দফতরের কর্মী-ইঞ্জিনিয়ারদের মধ্যে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর বার্তা যেন সেই খুশিকে দ্বিগুণ করে দিল।
