জেলার খবর
আইপিএলে যাবেন শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়েই। সাকিব আল হাসানের আবেদন মঞ্জুর বিসিবির।
নিউজ ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি : এপ্রিলে শুরু হচ্ছে ১৪ তম আইপিএলের আসর। সেই আসরে খেলতে আসছেন প্রতিবেশী বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকালই নিলামে তিন কোটিরও বেশি টাকা দিয়ে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল চলার সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। কিন্তু সেই সিরিজে না খেলে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। বিষয়টি নিশ্চিতও করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, সাকিব আইপিএল খেলতে চান। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা নেই তাকে আটকে রাখার কোনো অর্থও নেই। উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে ২ কোটি বেস প্রাইস নিয়ে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স। দাম ওঠে ২ কোটি ২০ লক্ষ টাকা। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে দরাদরিও চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লক্ষ টাকায় সাকিবকে দলে নেয় তারই পুরনো দল কলকাতা নাইট রাইডার্স।
