করোনার জেরে পিছিয়ে গেল এশিয়া কাপ
Connect with us

খেলার খবর

করোনার জেরে পিছিয়ে গেল এশিয়া কাপ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ মে : করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গিয়েছে একাধিক টুর্নামেন্ট, এমনকি কিছু টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। এবারে করোনা ভাইরাসের থাবায় জেরবার এশিয়া কাপের মতো টুর্নামেন্ট।

২০২১ সালে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবার কথা ছিল এই ক্রিকেট টুর্নামেন্টের। তবে কিছুদিন আগেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় করোনাকালীন সময়ে তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে পারবে না। রবিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, ২০২৩ সাল পর্যন্ত এশিয়া কাপ স্থগিত রাখা হচ্ছে। উল্লেখ্য, ২০২০ সালে পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু মারন করোনা ভাইরাসের দাপটে সেই টুর্নামেন্ট স্থগিত করা হয়। ২০২১ সালে এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিপর্যস্ত। সে কারণেই একের পর এক টুর্নামেন্ট স্থগিত হওয়ায় আপাতত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ঘোষণা করা হয় ২০২৩ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করা হলো। এর আগেও এই টুর্নামেন্ট বিভিন্ন দেশে হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জেরে জেরবার বিভিন্ন দেশ। সে কারণেই সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে আসতে হয়েছে আয়োজকদের। পাশাপাশি দীর্ঘদিন করোনাকালীন সময় চলার জন্য কোন বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা এতদিন সম্ভব ছিল না। সেই কারণেই ২০২৩ এর আগে এই টুর্নামেন্ট কোনমতেই আয়োজন করা সম্ভব না এশিয়ান দেশগুলির কাছে। তবে ২০২০ সালের স্থগিত হওয়া এশিয়া কাপ ২০২৩ সালে অনুষ্ঠিত হলেও কোন সময়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে তা এখনো নির্দিষ্ট করে জানায়নি আয়োজক সংস্থা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে সকল অংশগ্রহণকারী দেশগুলির ক্রীড়াসূচি দেখে টুর্নামেন্টের নির্ঘণ্ট প্রকাশ করা হবে।

Continue Reading
Advertisement