বেনিয়মের অভিযোগে সারের দোকান সিল
Connect with us

জেলার খবর

বেনিয়মের অভিযোগে সারের দোকান সিল

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ভেজাল সার তৈরির অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকানে হানা প্রশাসনের। সিল করা হলো দোকান এবং গোডাউন। ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের করিয়ালি রাজেশ্বর মোড় এলাকায়। স্থানীয় সার ব্যবসায়ী রাশেদ আলির বিরুদ্ধে জাল সার তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করার অভিযোগ ওঠে। মানা হচ্ছে না নিয়ম।

এরপরই সেখানে হানা দেয় বিডিও তাপস কুমার পাল, ব্লক কৃষি দফতরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা ও পুলিশ কর্মীরা। সামনে আসে একাধিক বেনিয়ম।সরকারি নিয়ম মেনে সার বিক্রি হচ্ছিল না সেই দোকানে।মেশিন এবং মজুত করা সারের হিসেবে ছিল অনেক গরমিল। আধার কার্ড ছাড়াই বিক্রি করা হচ্ছিল সার।

আরও পড়ুন-বিট্টু হত্যাকান্ডে ফরেন্সিকের তল্লাশি, বিস্ফোরক অভিযোগ ধৃতের পরিবারের

এছাড়াও পাওয়া যায় অনেক মেয়াদ উত্তীর্ণ সার। এরপরই এদিন একটি দোকান এবং তিনটি গোডাউন সিল করা হয়। ভেজাল সার রয়েছে কি না তা তদন্তে সংগ্রহ করা হয়েছে নমুনা। যদিও এদিন অভিযান চলাকালীন অসহযোগিতার অভিযোগ দোকান কর্তৃপক্ষর বিরুদ্ধে। প্রশাসনিক আধিকারিকদের আরো তিনটি গোডাউনের চাবি দেওয়া হয়নি।

Advertisement
ads

সেগুলিতে ভেজাল সার রয়েছে কিনা তার জন্যে পরবর্তীতে অভিযান চালানো হবে। শোকজ করা হয়েছে দোকান মালিক রশিদ আলিকে। অন্যদিকে ভেজাল সারের অভিযোগ অস্বীকার ব্যবসায়ীর পরিবারের। মজুত করা সারের হিসেব না মেলার কারণে সিল করা হয়েছে। তবে নিয়ম মেনে সার বিক্রি করা হয় বলে দাবী তাদের।

আরও পড়ুন-ভগ্নপ্রায় PWD বাংলোর জায়গায় গড়ে উঠবে দমকল কেন্দ্র? জল্পনা তুঙ্গে!