ভগ্নপ্রায় PWD বাংলোর জায়গায় গড়ে উঠবে দমকল কেন্দ্র? জল্পনা তুঙ্গে!
Connect with us

রাজ্যের খবর

ভগ্নপ্রায় PWD বাংলোর জায়গায় গড়ে উঠবে দমকল কেন্দ্র? জল্পনা তুঙ্গে!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ভগ্নপ্রায় PWD বাংলোর জায়গায় গড়ে উঠবে দমকল কেন্দ্র? জল্পনা তুঙ্গে! সাহেবগঞ্জে হতে চলেছে দমকল কেন্দ্র, জোর জল্পনা তুঙ্গে।সাহেবগঞ্জে দমকল কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই দমকল বিভাগের আধিকারিকরা সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন।

সূত্রের মারফত জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হবে।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাহেবগঞ্জ PWD বাংলোর জায়গাটি পরিদর্শন করেছেন দমকল বিভাগের আধিকারিকরা। দীর্ঘদিন ধরে দিনহাটা ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি উঠছিল, কারণ অগ্নিকাণ্ডের সময় দিনহাটা দমকল কেন্দ্র থেকে ইঞ্জিন পৌঁছতে দেরি হয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

এর আগে দমকল কেন্দ্রের জন্য নির্ধারিত জমিতে সাহেবগঞ্জ থানা তৈরি হওয়ায় নতুন জায়গার সন্ধান চলছিল।স্থানীয়দের দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দমকল বিভাগের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলোচনা করেন। এরপরই পুরনো PWD বাংলোর জায়গায় দমকল কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। জানা গেছে, বহু বছর ধরে বাংলোটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সাহেবগঞ্জে একটি দমকল কেন্দ্র স্থাপনের বিষয়টি মন্ত্রী ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। যদি পুরোনো বাংলোর জায়গায় ফায়ার স্টেশন তৈরি করা যায়, তাহলে এলাকাবাসীর অনেক সুবিধা হবে।এখন দেখার বিষয়, কত দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হয়।

Advertisement
ads

আরও পড়ুন-ভূতুড়ে ভোটারের খোঁজ মিলল, খোদ পুরসভার কাউন্সিলরের মেয়ের

স্থানীয় বাসিন্দা হরি নারায়ণ রায় বলেন, জনসাধারনের উপকারে লাগে এমন কিছু হওয়াই ভালো। শুনছি দমকল হওয়ার কথা। দমকলটা হলে সবচেয়ে ভালো হয় এখানে।

স্থানীয় বাসিন্দা রথীন দাস বলেন, অনেক দিন ধরে ঝোপঝাড় হয়ে পড়ে রয়েছে জায়গাটা, এখানকার পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে। আসামাজিক কাজও হচ্ছে বলে জানান তিনি। সরকারী একটা কিছু ব্যবস্থা হলে ভালো হতো এখানে।

বাজার কমিটি সম্পাদক বিপুল বিশ্বাস বলেন, ব্রিটিশ আমলের বাংলো এটা। বর্তমানে আমাদের জানানো হয়েছে এখানে ফায়ার ফ্রিগেড হচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে, কয়েকবার সংস্কার হয়েছে জায়গায়টা কিন্তু কেউ মানছে না নোংরা টা হচ্ছেই।

Advertisement
ads

ব্যবসায়ী সুনীল কর্মকার বলেন, পঁচিশ ত্রিরিশ বছর আগে এটা ডাক বাংলো ছিল। সরকারের লোকজন থাকতো। তিনি চান জায়গাটা পরিস্কার হোক, ভালো হোক, আসামাজিক কাজকর্ম হওয়া বন্ধ হওয়া দরকার।

আরও পড়ুন-ফের উত্তপ্ত চোপড়া! জমি নিয়ে শরীকি বিবাদ, আহত ৫

Continue Reading
Advertisement