সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা করে পদক্ষেপ নিতে কমিশনকে চিঠি দিলেন শুভেন্দুর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী
Connect with us

ভোটের খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা করে পদক্ষেপ নিতে কমিশনকে চিঠি দিলেন শুভেন্দুর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০২ এপ্রিল :  ভোট-পরবর্তী পরিস্থিতিতে নন্দীগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা করে নির্বাচন (Election Commission) কমিশনকে চিঠি দিলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)।

চিঠিতে তিনি লিখেছেন, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে ভোট পরবর্তী নন্দীগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। কমিশন যেন এ বিষয়ে নজর রাখে, চিঠিতে সেই আবেদনও জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতেই তাঁর এই চিঠি প্রকাশ্যে এসেছে। দিব্যেন্দু অধিকারী বাদে 

পরিবারের সব সদস্যই তৃণমূল কংগ্রেস ছেড়ে পা রেখেছেন গেরুয়া শিবিরে। এবার তিনিই নন্দীগ্রাম অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্যতম স্পর্শকাতর স্থানের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে চিঠি পাঠালেন কমিশনকে। কোনও রাজনৈতিক শিবিরের দিকে ঝুঁকে নয়, এক জনপ্রতিনিধি হিসেবেই দিব্যেন্দুবাবু নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। উল্লেখ্য গতকাল দিনভর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভোট হয়েছে নন্দীগ্রামে। কখনো শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ আবার কখনো তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোল। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি ছিল নন্দীগ্রামে। এমনকি বিকেলের দিকে বয়ালে যখন বুথে পরিদর্শনে এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময়ও তৃণমূল এবং বিজেপির সমর্থকরা কার্যত সন্মুখ সমরে ছিলেন। তারপরেই রাতে সেই চিঠি প্রকাশ্যে আসে।