রাজ্যের খবর
মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। ভোট পরবর্তী হিংসা নিয়ে টুইট জগদীপ ধনকড়ের
নিউজ ডেস্ক, ৬ জুন : ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্তারিত রিপোর্ট সহ সোমবার মুখ্যসচিবকে তলব করেছেন রাজ্যপাল।
রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে শনিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড। টুইটে তিনি লেখেন,প্রত্যেক দিনই অরাজক পরিস্থিতির দিকে এগোচ্ছে রাজ্য। সর্বত্রই প্রতিহিংসার ঘটনা দেখা যাচ্ছে। ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যে জায়গায় পৌঁছেছে, তা অকল্পনীয়। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে। চারিদিকে লুঠ চালাচ্ছে দুষ্কৃতীরা। ক্ষমতাসীনদের ভোট না দেওয়ার মাশুল গুণতে বহু মানুষকে’।রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে বিবৃতিতে গত ১৭ মে-র ঘটনারও উল্লেখ করেছেন রাজ্যপাল। নারদ মামলায় রাজ্যের চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার নিয়ে সিবিআইয়ের দফতরের বাইরে যা ঘটেছিল, তার প্রসঙ্গ টেনেছেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ধরনার বিষয়টিও উল্লেখ করেছেন।শনিবার কার্যত মধ্যরাতে টুইট করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করেন। সেখানে তিনি একদিকে যেমন রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন, তেমনি রাজ্য পুলিশের ডিজিকে ট্যাগ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও বার্তা দিতে চেয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের পর থেকেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব রাজ্যপাল। কখনও টুইটারে, কখনও প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। এমনকি হিংসার অভিযোগ পেয়ে সশরীরে সোজা পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। https://twitter.com/jdhankhar1/status/1401415098791563269?s=08
