প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সরব বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Connect with us

ভোটের খবর

প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সরব বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২ এপ্রিল : তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সরব হলেন অভিনেতা তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।জানা যায়, শুক্রবার গোপাল নগর এলাকার ৭৪ নম্বর ওয়ার্ডে প্রচারে যান শুরু রুদ্রনীল ঘোষ, তখনই তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ।

বাধা দেওয়া হয় প্রচারে। পাশাপাশি মহিলাদের গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। এরপরই দলীয় কর্মীদের নিয়ে থানায় গিয়ে বিক্ষোভ দেখান রুদ্রনীল ঘোষ।
বিজেপি প্রার্থী এদিন অভিযোগ করে বলেন,”নন্দীগ্রাম থেকে হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি বুঝতে পেরেই অন্য আসন খুঁজছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর। সেকারণেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ভবানীপুরের মানুষ রুদ্রনীল ঘোষকে কাছে টেনে নিচ্ছেন এটা মেনে নিতে পারছেন না তৃণমূল সুপ্রিমো। সেকারণেই এই সব ঘটনা ঘটাচ্ছেন তিনি।”তিনি আরও বলেন, “সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। আর তার জন্য ভারতীয় জনতা পার্টিকে কোনওরকম অতিরিক্ত কসরতও করতে হচ্ছে না। আমাদের শুধু একটাই পরিশ্রম হচ্ছে যে, আমরা চিৎকার করে বলছি, অন্যায়ের পাশ ছেড়ে এবার ন্যায়ের পাশে দাঁড়ান। শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। আর সেই কারণে দরজায়-দরজায় আমাদের প্রচার করতে বাধার সৃষ্টি করা হচ্ছে। ছিঁড়ে ফেলা হচ্ছে আমাদের পোস্টার, ব্যানার। এমনকী, হোডিং-ও লাগাতে দিচ্ছে না। ধমকি দিচ্ছে বিজেপি কর্মীদের।”উল্লেখ্য, ভোটের মাস খানেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন রুদ্রনীল ঘোষ। ভবানীপুর আসনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই পরিচিত কলকাতার ভবানীপুর কেন্দ্র। গত দুবার লড়াই করে এই আসন থেকে জিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই আসনে লড়ছেন না মমতা। তিনি এই বার নন্দীগ্রামের প্রার্থী হওয়ায় এই কেন্দ্রে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।