দেশ
গুজরাট বিধানসভা নির্বাচনে সব আসনে লড়াই করবে আপ, ঘোষণা কেজরীওয়ালের
নিউজ ডেস্ক, ১৪ জুন : আগামী বছর ২০২২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে সবক’টি আসনে লড়াই করবে আম আদমি পার্টি। ভোটের আগে বিরোধীদের টেক্কা দিতে ও দলের স্বচ্ছ ভাবমূর্তি ও নিজেদের জনদরদি প্রমাণ করতে প্রস্তুতি চালাচ্ছে কেজরীওয়ালের দল।
সোমবার দিল্লিতে আম আদমি পার্টির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷উল্লেখ্য এর আগে ফ্রেব্রুয়ারিতে গুজরাট পৌরসভা নির্বাচনে ২৭ টি আসনে জিতে নিজেদের জমি বুঝে নিয়েছিল কেজরিওয়ালের দল। এবার তাই বিজেপির বিজয় রথ রুখে দিতে আগামী বছর গুজরাটের বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কেজরীওয়াল। অন্যদিকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও যে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে , সেকথা আগেই জানিয়েছিলেন আপ নেতা। তিনি বলেন , “গুজরাটের ১৮২ টি আসনের মধ্যে প্রত্যেকটিতেই দলীয় প্রার্থী দেওয়া হবে ৷ গুজরাটে বিজেপি ও কংগ্রেস খুব তাড়াতাড়িই তাদের স্বচ্ছ্ব প্রতিদ্বন্দ্বী পেতে চলেছে ৷ গুজরাটে পরিবর্তন আসবেই ৷ “
