রাম মন্দির নির্মাণে এক কোটি দান সাধুবাবার
Connect with us

দেশ

রাম মন্দির নির্মাণে এক কোটি দান সাধুবাবার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩১ জানুয়ারী : রাম মন্দির নির্মাণে এক কোটি টাকা দান করলেন এক সাধুবাবা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যে সাধুবাবা বছরের পর বছর গুহায় তপস্যা করে কাটিয়ে দিয়েছেন তিনি কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে স্বামী শংকর দাস নামে ৯০ বছর বয়সি ওই সাধু বাবা ‘ফক্কর বাবা’ নামে পরিচিত। ওই সাধুবাবা দীর্ঘ ৫০ বছর ধরে নাকি গুহায় তপস্যা করেছেন। রাম মন্দির নির্মাণের বিষয়টি জানতে পেরে দানধ্যানের সিদ্ধান্ত নেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (State Bank of India) উত্তরাখণ্ডর ঋষিকেশ শাখায় উপস্থিত হন তিনি। জানান, রাম মন্দির নির্মাণে এক কোটি টাকা দান করবেন। উপস্থিত আধিকারিকদের এক কোটি টাকার চেকটিও দেন। এরপর ব্যাংকের আধিকারিকরাই বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃপক্ষকে ডেকে পাঠান। তাঁদের হাতেই সরাসরি চেকটি তুলে দেন স্বামী শংকর দাস। সাধুবাব জানিয়েছেন, “আমি গত ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি গুহায় বসবাস করছেন। সারাজীবনের স্বপ্ন ছিল রাম মন্দির দেখে যাওয়ার। সেই স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হচ্ছে দেখে আর্থিক অনুদান করলাম। রাম মন্দির নির্মাণের বহু বিশিষ্টজন ইতিমধ্যেই প্রচুর দান করেছেন। রাষ্ট্রপতি নিজেও রাম মন্দির নির্মাণে অর্থ দান করেছেন। বিজেপি নেতা নেত্রী থেকে শুরু করে অনেকেই সাধ্যমত রাম মন্দির নির্মাণ অর্থ সাহায্য করছেন। কিন্তু গুহায় দিন কাটানো একজন সাধু কি করে এত টাকা পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যখন দেশের লক্ষ লক্ষ গরিব মানুষ পেট ভরে দুমুঠো খেতে পারছে না তখন, একজন সাধুর কাছে এত টাকা কি করে আসে এনিয়ে এখন তোলপাড় উত্তরাখণ্ড।