রাম মন্দিরের নামে তোলাবাজির ঘটনায় আটক ৩, মারধর করে তুলে দেওয়া হল পুলিশের হাতে
Connect with us

রায়গঞ্জ

রাম মন্দিরের নামে তোলাবাজির ঘটনায় আটক ৩, মারধর করে তুলে দেওয়া হল পুলিশের হাতে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , ১৬ মার্চ :রাম মন্দির নির্মাণ ট্রাস্টের নামে রশিদ ছাপিয়ে তোলাবাজির অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত গ্রামবাসীরা৷

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজা এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন যুবকের নাম অনিমেশ ঘোষ, বিশ্বজিৎ দাস এবং অভি ভক্ত। এদের বাড়ি রায়গঞ্জের তুলসীতলা এলাকাতে বলে জানা গেছে। রাম মন্দির নির্মাণ ট্রাস্টের নামে রশিদ নিয়ে এদিন মহারাজা এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা তুলছিল তারা। সেই সময় তাদের দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। আটক করে তাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা। পরে তিন যুবককে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা৷ বাবাই সরকার নামে স্থানীয় বাসিন্দা জানান, রাম মন্দির নির্মাণ ট্রাস্টের অনুমতি ছাড়াই ওই তিন যুবক প্রায় ২০০ রশিদ বই ছাপিয়ে বাজার দোকান থেকে টাকা তুলছিল। সন্দেহ হওয়াতে তাদের আটক করে কয়েকজন বাসিন্দা। রাম মন্দির নিয়ে তোলাবাজি করায় ও সাধারণ মানুষের আবেগ নিয়ে প্রতারণার ঘটনায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’ যদিও এদিন জিজ্ঞাসাবাদ করলে নিজেদের ভুলের কথা স্বীকার করে ধৃত অনিমেশ ঘোষ নামে এক যুবক।

Continue Reading
Advertisement