বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের জন্য একগুচ্ছ উপহার প্রধানমন্ত্রীর
Connect with us

দেশ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের জন্য একগুচ্ছ উপহার প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ ফেব্রুয়ারি : সামনেই বিধানসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়ে রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্পের সূচনা করতে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি সাড়ে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পর উদ্ধোধন করবেন তিনি।

এর মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এগারোশো কোটি টাকার এলপিজি টার্মিনাল, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের এক হাজার কোটি টাকার লুব্রিকান্ট বেস ওয়েলের নতুন প্ল্যান্টের শিলান্যাস এবং প্রধানমন্ত্রী ‘উর্জা গঙ্গা যোজনায়’ উত্তরপ্রদেশের ফুলপুর থেকে হলদিয়া পর্যন্ত প্রাকৃতিক গ্যাস আনার জন্য পাইপ লাইন বসানোর প্রকল্প। জানা গেছে ইতিমধ্যেই এই পাইপ লাইন দূর্গাপুর পর্যন্ত বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। খরচ হয়েছে প্রায় ২৪০০ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে হলদিয়া পর্যন্ত বসানো হবে এই পাইপ লাইন। এই প্রকল্প বাস্তবায়িত হলে পাইপ লাইনের মাধ্যমে বাংলার ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে যাবে। সম্প্রতি কেন্দ্রীয় তেল, গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হলদিয়ায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক তাপসী মণ্ডলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে তিনি বিপিসির এলপিজি প্ল্যান্ট ও হলদিয়া শোধনাগার এবং যে হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন তা পরিদর্শন করেন। তাই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে কেন্দ্রের।

Continue Reading
Advertisement