ভাইরাল খবর
রোহিত শর্মা পেতে ছলেছেন ডি.লিট! কোন বিশ্ববিদ্যালয় সম্মান জানাবে জানেন?
ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) পুণের (Pune) অজিঙ্কা ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় (Ajeenkya DY Patil University) থেকে সাম্মানিক ডক্টরেট (Honorary D.Litt) পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন (convocation) অনুষ্ঠানে শনিবার এই সম্মান (honour) প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এই সম্মান রোহিত শর্মার ক্রিকেটে (cricket) “অতুলনীয় অবদান” এবং নেতৃত্বের (leadership) দৃষ্টান্তের স্বীকৃতি। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও চ্যান্সেলর ড. অজিঙ্কা ডিওয়াই পাটিল (Dr. Ajeenkya DY Patil)। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি “হিটম্যান” (Hitman)। কিন্তু এই সমাবর্তন রোহিতের কেরিয়ারের (career) এক অন্যরকম মাইলফলক। খেলাধুলোর (sports) জগতে অবদান এবং বিশ্বমঞ্চে নেতৃত্বের জন্য এই ডি.লিট।’
৩৮ বছর বয়সি রোহিত শর্মা ইতিমধ্যে টেস্ট (Test) এবং টি-২০ (T20) ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে তিনি এখনও একদিনের (ODI) ক্রিকেটে দেশের হয়ে মাঠে নামছেন এবং আইপিএল (IPL) খেলছেন। সমাবর্তনে রোহিত ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে।
