অস্ট্রেলিয়া সফরের আগে বদল অধিনায়কত্বে! রোহিতের অধিনায়কত্ব যাত্রা শেষ? নতুন অধিনায়ক কে?
Connect with us

খেলার খবর

অস্ট্রেলিয়া সফরের আগে বদল অধিনায়কত্বে! রোহিতের অধিনায়কত্ব যাত্রা শেষ? নতুন অধিনায়ক কে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের (Australia tour) পর হতে যাচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) আন্তর্জাতিক ক্যারিয়ারের (international career) এক বড় পরিবর্তন। বিসিসিআই সূত্রের (BCCI source) খবর অনুযায়ী, এই সফরের পর রোহিত শর্মাকে আর অধিনায়ক (captaincy) করা হবে না।

এই মাসেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই (ODI) ও টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলতে দল অস্ট্রেলিয়া যাবে। শুরুতে মনে করা হয়েছিল, ওডিআই দল রোহিত শর্মার অধীনে গঠিত হবে। কিন্তু আজ অজি সফরের দল ঘোষণার ঠিক আগেই বিসিসিআই সূত্র জানায়, নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নাম ভাবা হচ্ছে না। তবে তিনি দলের সঙ্গে থাকবেন একজন সাধারণ ক্রিকেটার (player) হিসেবে।

নতুন অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে শুভমান গিলকে (Shubman Gill)। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর লেটার মার্কস (letter marks) পেয়ে উত্তীর্ণ হয়েছেন পাঞ্জাবের এই তরুণ তারকা। এবার ৫০ ওভার (50-over) ক্রিকেটের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হবে।

আগামী ১৯ অক্টোবর পার্থে (Perth) শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট থেকে রোহিতসহ সিনিয়র খেলোয়াড়রা এখন ছুটি নিয়েছেন, টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়িয়েছেন। তাই জাতীয় দলের হয়ে ওয়ানডে (one-day) ফরম্যাটটাই একমাত্র যেখানে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিতকে দেখা যাবে। এই সিরিজ তাঁদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

Advertisement
ads

তবে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে এটা স্পষ্ট হয়ে যাবে যে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2027) জন্য তাঁকে নির্বাচক কমিটি ভাবছে না।