অবসর আসন্ন, তবু ডিজি তালিকায় রাজীব কুমার! ইউপিএসসিতে পাঠানো হল তালিকা
Connect with us

ভাইরাল খবর

অবসর আসন্ন, তবু ডিজি তালিকায় রাজীব কুমার! ইউপিএসসিতে পাঠানো হল তালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য পুলিশের নতুন ডিজি (DGP) নিয়োগ ঘিরে জটিলতা কাটার বদলে আরও ঘনীভূত হল। আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার (Rajeev Kumar)। টানা দু’বছর ধরে তিনি এই দায়িত্বে রয়েছেন। অবসরের সময় ঘনিয়ে এলেও পরবর্তী ডিজি কে হবেন, তা এখনও অনিশ্চিত।

সূত্রের খবর, গত ২১ জানুয়ারি ইউপিএসসি-র (UPSC) কাছে ৮ জন আইপিএস আধিকারিকের নামের তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে খোদ রাজীব কুমারের নামও। যদিও তাঁর ক্ষেত্রে এখনও কোনও এক্সটেনশন (Extension) মঞ্জুর হয়নি। প্রশাসনিক মহলের একাংশের মতে, স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন ছাড়া মেয়াদ বাড়ানো সম্ভব নয়। ফলে এই তালিকা ইউপিএসসি গ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে প্রাক্তন ডিজি মনোজ মালব্য অবসর নেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) ‘প্রকাশ সিং মামলার’ নির্দেশ অনুযায়ী, অবসরের অন্তত তিন মাস আগে রাজ্যকে ডিজি পদের জন্য নাম পাঠাতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।

Advertisement
ads

গত বছরের ৩০ অক্টোবর এমপ্যানেলমেন্ট কমিটির (Empanelment Committee) বৈঠক হলেও দেরিতে প্রস্তাব পাঠানোয় মতভেদ তৈরি হয়। পরে ভারতের অ্যাটর্নি জেনারেল (AGI) মত দেন, এত দীর্ঘ বিলম্ব ক্ষমাযোগ্য নয়। সেই প্রেক্ষিতেই রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এখন দেখার, রাজ্যের পাঠানো নতুন তালিকার বিষয়ে ইউপিএসসি কী সিদ্ধান্ত নেয়।