বৃন্দাবনে আধ্যাত্মিক আশ্রয়ে বিরাট-অনুষ্কা, অবসরের পরের দিনই আশ্রম সফর
Connect with us

দেশের খবর

বৃন্দাবনে আধ্যাত্মিক আশ্রয়ে বিরাট-অনুষ্কা, অবসরের পরের দিনই আশ্রম সফর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যেই আধ্যাত্মিক পরিমণ্ডলে দেখা গেল বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)-কে। আজ, সোমবার ১৩ মে সকালে এই তারকা দম্পতি পৌঁছান উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সূত্রের খবর, তাঁরা কিছু সময় আশ্রমে কাটান এবং মহারাজের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) আশ্রমে এর আগেও একাধিকবার উপস্থিত হয়েছেন বিরাট ও অনুষ্কা। চলতি বছরের জানুয়ারির ১০ তারিখেও তাঁরা তাঁদের দুই সন্তানসহ এই আশ্রমে যান। সেই সময় অনুষ্কাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করতে দেখা গিয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রশংসা হয়। মহারাজও তাঁদের আধ্যাত্মিক বিশ্বাস ও সন্তানদের মূল্যবোধে বড় করে তোলার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।

Advertisement
ads

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে চমকে দিলেন বিরাট

১২ মে, রোববার, টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা করেন বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্তে শুধু ভারতীয় ক্রিকেট মহল নয়, বিশ্বক্রিকেটেই আলোড়ন পড়ে গেছে। বিশেষত এমন সময়ে, যখন ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ সামনে, এবং টিম ম্যানেজমেন্ট বিরাটের অভিজ্ঞতার উপর আস্থাশীল ছিল।

সূত্রের খবর, বিরাট কোহলি আগেই বিসিসিআই (BCCI)-কে তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন, যদিও বোর্ড চেয়েছিল তাঁকে বোঝাতে। শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় থেকে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান ভারতের প্রাক্তন অধিনায়ক।

রোহিতের পরেই বিরাট, টেস্টেও যুগ্ম বিদায়

ঠিক এক সপ্তাহ আগেই, ৭ মে, টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর আগে তাঁরা দু’জনেই একসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এবার টেস্ট ক্রিকেটেও সেই ধারা বজায় রইল।

বিরাটের টেস্ট কেরিয়ার এক নজরে:

Advertisement
ads
  • ম্যাচ: ১২৩

  • মোট রান: ৯২৩০

  • গড়: ৪৬.৮৫

  • শতরান: ৩০

  • অর্ধশতরান: ৩১

  • সর্বোচ্চ রান: ২৫৪*

ভারতের টেস্ট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে।