রাজীব কুমারের বিদায়ী ভাষণ: সাহস মানে অ্যাকশন নয়, সিদ্ধান্তে অনড় থাকা
Connect with us

ভাইরাল খবর

রাজীব কুমারের বিদায়ী ভাষণ: সাহস মানে অ্যাকশন নয়, সিদ্ধান্তে অনড় থাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি (DG) রাজীব কুমার (Rajeev Kumar) অবসর নিচ্ছেন। বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইনে (Alipore Bodyguard Line) অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ (Kolkata Police) ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

নিজের বিদায়ী ভাষণে রাজীব কুমার বলেন, “বাংলার পুলিশ দেশের সেরা। সাহসই পুলিশের প্রধান অস্ত্র। তবে সাহস মানে গুলি চালানো নয়, বরং নিজের মনের কথা শোনা ও সিদ্ধান্তে অনড় থাকা।” তিনি মাওবাদী সমস্যা মোকাবিলা, দুর্গাপুজো (Durga Puja) এবং গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela) নিরাপদভাবে সম্পন্ন করার প্রসঙ্গ তুলে ধরেন।

রাজীব কুমার বলেন, “বাংলার পুলিশকে দেশের অন্য রাজ্যের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমাদের তিনটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে— নেপাল, ভুটান ও বাংলাদেশ। এগুলোর প্রভাব রাজ্যেও পড়ে।” তিনি হোমগার্ড থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত সকলের অবদান সমান বলে উল্লেখ করেন।

২০১৯ সালে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে তাঁর বাড়িতে সিবিআই (CBI) হানা দেওয়া প্রসঙ্গেও তিনি স্মরণ করান, যা সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বহন করেছিল। বিদায়ী সংবর্ধনায় তিনি পুলিশকর্মীদের পাশে থাকার বার্তা দেন।

Advertisement
ads

অবসর ও DGP পদ নিয়োগ নিয়ে জটিলতা চলছেও রাজীব কুমারের অবদান ও সাহসের প্রশংসা সামাজিক ও রাজনৈতিক মহলে এখনো বিরাট।