হুমায়ুন কবির-মহম্মদ সেলিমের ৭০ মিনিট বৈঠক, জোট নিয়ে ভিন্ন বক্তব্য
Connect with us

রাজনীতি

হুমায়ুন কবির-মহম্মদ সেলিমের ৭০ মিনিট বৈঠক, জোট নিয়ে ভিন্ন বক্তব্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হুমায়ুন কবির (Humayun Kabir) এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim) সম্প্রতি নিউটাউনের একটি হোটেলে (Hotel) প্রায় ৭০ মিনিট বৈঠক (Meeting) করেন। এই বৈঠকে বিশেষ করে মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad)-এর জোট সমীকরণ নিয়ে আলোচনা হয়। হুমায়ুন সংবাদমাধ্যমকে বলেন, “সুন্দর আলোচনা হয়েছে।”

তবে সেলিম জোর দিয়ে বলেন, “বহুদিন ধরে হুমায়ুন বার্তা পাঠাচ্ছিলেন। এটা জোট (Alliance) বৈঠক নয়। জোট নিয়ে আলোচনা হলে আলিমুদ্দিনে হত।” তিনি আরও বলেন, “তৃণমূল (Trinamool) ও বিজেপি বিরোধী গণতান্ত্রিক শক্তি-ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাগত জানাব। আমরা বামফ্রন্টের বাইরে থাকা রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা করব।”

বৈঠক শেষে হুমায়ুন বলেন, “জোট নিয়ে সুন্দর আলোচনা হয়েছে। যদি জোট না হতো, কেউ ১ ঘণ্টা ১০ মিনিট কথা বলত না।” কংগ্রেস (Congress) সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে হুমায়ুন জানান, “আমি আমার দলের সিদ্ধান্তের মালিক। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, সেটা সেলিম দেখবেন।”

Continue Reading
Advertisement