নববর্ষে নতুন খাতা নিয়ে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Connect with us

রাজ্যের খবর

নববর্ষে নতুন খাতা নিয়ে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: পয়লা বৈশাখের দিন নতুন হাল ফেরানোর খাতা নিয়ে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাল ফেরানোর খাতা, সেই খাতা নিয়ে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে অস্থির পরিস্থিতি। কখনও সরকারি অফিস বা কখনও বিধানসভা কক্ষে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, বাংলা নববর্ষের দিন নতুন হালখাতা খুলে ব্যবসার নতুন অধ্যায় শুরু করেন ব্যবসায়ীরা। তবে এরাজ্যের রাজনৈতিক অধ্যায়ে ভেন্দুর হাতে নতুন খাতা এটা স্বভাবতই আলাদা ভাবে নতুনত্ব যোগ করে।

পয়লা বৈশাখের দিন সকাল সকাল একটা লাল খাতা হাতে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন দলের শত শত কর্মী সমর্থকরা। সবাইকে সঙ্গে নিয়ে প্রথমে একটি শোভাযাত্রাও করেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন – গানের সুরে বাংলার নববর্ষে, নবহর্ষ নিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Advertisement
ads ads

সংবাদ ম অধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আজ বছরের প্রথম দিন, এদিন প্রত্যেকেই তাদের পুরনো খাতা বাদ দিয়ে নতুন খাতার উদ্বোধন করবেন। কিন্তু আমি আজ হাল ফেরানোর খাতা নিয়ে বর্গভীমা মায়ের সামনে সামনি হয়েছি। কারণ, মায়ের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে।

মায়ের আশীর্বাদে এখান থেকে দু’বার সাংসদ হয়েছি। নানা ভাবে মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তাই নতুন বছরের প্রথম দিনে মায়ের কাছে এসেছি রাজ্যের হাল ফেরানোর আর্জি নিয়ে। হাল খাতা নিয়ে আশীর্বাদ নিয়েছি। আমি আশাবাদী, যেভাবে রাজ্যজুড়ে অরাজকতা তৈরি হচ্ছে তাতে অতি দ্রুত রাজ্যের হাল ফিরবে বলে।

আরও পড়ুন – ”পয়লা বৈশাখের শুভেচ্ছা” শুভেচ্ছা জানালেন মোদী ও মমতা

Advertisement
ads ads