গানের সুরে বাংলার নববর্ষে, নবহর্ষ নিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

গানের সুরে বাংলার নববর্ষে, নবহর্ষ নিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা নববর্ষের প্রাক্কালে নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ও সুরে তৈরি গানটি পরিবেশন করেছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটির ভিডিও সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।”

এই বার্তার মাধ্যমে বর্তমান রাজ্য-রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐক্যের আহ্বান জানালেন তিনি। পয়লা বৈশাখের আগের দিনই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম মানে তো শ্রদ্ধা, ধর্ম মানে ভালবাসা, ধর্ম মানে শান্তি, সংস্কৃতি, সম্প্রীতি। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না।”

আরও পড়ুনঃ“দিদি ওয়াকফ মানবেন না”— আন্দোলনে নামার বার্তা অনুব্রতের, প্রশাসনকে শান্তির বার্তা

Advertisement
ads

বর্তমান সময়ে ওয়াকফ আইন নিয়ে রাজ্যে যে উত্তেজনা ও সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার মধ্যেই শান্তি ও সহাবস্থানের বার্তা দিলেন তিনি। তাঁর কথায়, “কেউ আলাদা ধর্মের হতেই পারেন, তবে বিভাজন থাকা উচিত নয়। ধর্ম যার যার, উৎসব সবার।”

নববর্ষের উপহার হিসাবে মুখ্যমন্ত্রী কেবল স্কাইওয়াকই নয়, উদ্বোধন করেছেন আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শেষ করে তার উদ্বোধন করেন তিনি। পাশাপাশি, হাজরা পার্কে স্থানান্তরিত হকারদের জন্য নতুন ‘হকার্স কর্নার’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন। এই তিন প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যবাসীকে উন্নয়নের পাশাপাশি শান্তির বার্তাও পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী।

Continue Reading
Advertisement