বিশেষভাবে সক্ষম যুবককে কাঁধে তুলে ট্রেনে তুললেন পুলিশ, ভাইরাল ভিডিও উত্তরপ্রদেশে
Connect with us

অফবিট

বিশেষভাবে সক্ষম যুবককে কাঁধে তুলে ট্রেনে তুললেন পুলিশ, ভাইরাল ভিডিও উত্তরপ্রদেশে

Dipa Chakraborty

Published

on

Digital Desk: মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্য ফের প্রমাণ করলেন এক পুলিশকর্মী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক রেলস্টেশনে নজির গড়লেন পুলিশ অফিসার (Police Officer) । প্ল্যাটফর্মে (Platform) দাঁড়িয়ে ট্রেন ছাড়ার অপেক্ষা, ঠিক তখনই দেখা যায় এক বিশেষভাবে সক্ষম (Specially-abled) যুবক কৃত্রিম (Artificial) পা নিয়ে ওভারব্রিজ (Overbridge) পেরোতে হিমশিম খাচ্ছেন। মুখে ক্লান্তি, চোখে অসহায়তা—ঠিক সেই সময় এগিয়ে আসেন সেই পুলিশ অফিসার।

তিনি যুবকের কাছে গিয়ে জানতে চান, কোথায় যেতে হবে। যুবক জানান, ট্রেন ধরবেন। এক মুহূর্ত দেরি না করে পুলিশকর্মী কাঁধে তুলে নেন তাঁকে। বলিষ্ঠ (Strong) কাঁধে ভর করে দৌড়ে নিয়ে আসেন প্ল্যাটফর্মে, তারপর সময় থাকতে উঠিয়ে দেন ট্রেনের নির্দিষ্ট কামরায় (Compartment)। এই মানবিক দৃশ্য দেখে উপস্থিত সকলেই অভিভূত (Overwhelmed)।

পরে সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন । মুহূর্তেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি। প্রশংসায় ভরে যায় মন্তব্য বিভাগ (Comment Section)। কেউ লিখেছেন—“এভাবেই সাহায্য করে যান”, আবার কেউ বলছেন—“আমার একটাই হৃদয়, আপনি কতবার জিতবেন?” আরও এক ব্যবহারকারীর মন্তব্য, “এই ধরনের পুলিশ অফিসারদের ঈশ্বর (God) নিরাপদে রাখুন।”

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by Ashwani Kumar (@ashmalikupcop)

মানবিকতার এই অনন্য মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এনে দিয়েছে এক প্রেরণার (Inspiration) বার্তা—‘পুলিশ শুধু আইনরক্ষী নয়, প্রয়োজনে মানবতার হাতও বাড়িয়ে দেয়।’

Advertisement
ads
Continue Reading
Advertisement