খেলার খবর
ট্রফি বুকে নিয়ে ঘুমালেন জেমাইমা-স্মৃতি, সকালে দেশবাসীকে জানালেন “গোটা বিশ্বকে সুপ্রভাত”
ডিজিটাল ডেস্কঃ ২০০৫ এবং ২০১৭ — দু’দু’বার অল্পের জন্য হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ (World Cup)। অবশেষে রবিবার দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে অধরা স্বপ্নপূরণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women’s Cricket Team)।
স্বপ্নের এই জয়ের রেশ যেন এখনও কাটেনি জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), রাধা যাদব (Radha Yadav) ও অরুন্ধতী রেড্ডিদের (Arundhati Reddy)।
বিশ্বকাপ ট্রফি (Trophy) হাতে পাওয়ার পরের রাতে তাঁরা সেই প্রিয় ট্রফি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে জেমাইমা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায়। এক ছবিতে দেখা যায়—হোটেল (Hotel) রুমের বিছানায় জেমাইমা ও স্মৃতি ট্রফি নিয়ে শুয়ে আছেন। ছবির ক্যাপশন (Caption): “গোটা বিশ্বকে সুপ্রভাত!”
View this post on Instagram
অন্য ছবিতে দেখা গিয়েছে জেমাইমা, স্মৃতি, রাধা, অরুন্ধতীকে। ক্যাপশন সেখানে, “এখনও যেন স্বপ্ন দেখছি।”
View this post on Instagram
এই জয় ভারতের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ অধ্যায়। মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে (Wankhede) স্টেডিয়ামেই ২০১১ সালের ২ এপ্রিল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-র নেতৃত্বে পুরুষ দল তুলেছিল ওয়ানডে বিশ্বকাপ। আর সেই একই শহরে এবার মহিলা দলের জয় এনে দিল নতুন গর্ব।
রোহিত শর্মাদের (Rohit Sharma) ২০২৩ সালের নভেম্বরের হার আজও দেশের মনে ব্যথা জাগায়। কিন্তু প্রতিটি ব্যর্থতারই এক প্রতিশোধ থাকে—এই ২ নভেম্বর যেন তারই প্রতীক।
রবিবার রাতে ভারতের ক্রিকেটারদের গলায় উঠেছে বিশ্বজয়ের পদক (Medal)। প্রথমবার বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছে গোটা দেশ। একসময় হারের হ্যাটট্রিকের পর ব্যাকফুটে চলে যাওয়া ভারতীয় মহিলা দল আজ ইতিহাস লিখেছে। তাই ঘুমেও পাশে সেই ট্রফি—অর্জিত স্বপ্নের প্রতীক।
