ওড়িশার কঙ্কাল কাণ্ডে নয়া মোড়! গ্রাহক মদ্যপ ছিলেন বলে দাবি ওড়িশা গ্রাম্য ব্যাঙ্কের
Connect with us

অফবিট

ওড়িশার কঙ্কাল কাণ্ডে নয়া মোড়! গ্রাহক মদ্যপ ছিলেন বলে দাবি ওড়িশা গ্রাম্য ব্যাঙ্কের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশার কেওনঝরে দিদির কঙ্কাল (Skeleton) কাঁধে করে ব্যাঙ্কে নিয়ে আসার ঘটনায় তোলপাড় শুরু হতেই এবার মুখ খুলল ওড়িশা গ্রাম্য ব্যাঙ্ক (OGB)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া সেই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক দাবি করেছে, দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুণ্ডা সেই সময় মদ্যপ অবস্থায় (Drunk state) ছিলেন। ব্যাঙ্কের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া (Legal process) বোঝানো হলেও তিনি তা বুঝতে চাননি।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, তাঁরা কখনোই মৃত ব্যক্তির সশরীরে উপস্থিতির (Physical presence) কথা বলেননি। প্রচার হওয়া তথ্যটি ভিত্তিহীন (Baseless)। তারা কেবল ডেথ সার্টিফিকেট (Death certificate) এবং উত্তরাধিকার সংক্রান্ত বৈধ নথিপত্র (Legal heir documents) চেয়েছিলেন। তবে নিরক্ষর ও সরল আদিবাসী হওয়ার কারণে জিতু এই জটিল প্রক্রিয়াটি বুঝতে পারেননি বলে দাবি করেছে ব্যাঙ্কের স্পনসরকারী সংস্থা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)।

অবশেষে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে মৃত কালরা মুণ্ডার অ্যাকাউন্টে থাকা ১৯,৪০২ টাকা সেটল (Settled) করা হয়েছে। আইনি উত্তরাধিকারীদের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কেন একজন সাধারণ আদিবাসী মানুষকে নিজের প্রাপ্য পেতে কঙ্কাল কাঁধে নিয়ে ৩ কিলোমিটার পথ হাঁটতে হলো? কেন প্রশাসনের দৌড়ঝাঁপ ছাড়া এই সাধারণ দাবিটি মিটল না? আপাতত পুলিশি পাহারায় ওই কঙ্কাল পুনরায় কবর (Bury) দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement