অফবিট
চুরি করতে গিয়ে শাটারের ফাঁকে আটকাল মাথা! সারারাত ঝুলে নাজেহাল চোর,ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্ক: চুরির পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু ভাগ্য সহায় হলো না। দোকানের আংশিক খোলা শাটার (Shutter) দেখে চুরির লোভ সামলাতে গিয়েই ঘটল বিপত্তি। দেওয়ালে ও শাটারের মাঝখানের সরু জায়গা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতেই সজোরে আটকে গেল চোরটির মাথা। সারা রাত সেই অবস্থাতেই ঝুলতে হলো তাকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের একটি ওষুধের দোকানে ঘটা এই অদ্ভুতুড়ে ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো ভাইরাল (Viral)। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ)
चोर की गर्दन!
गाजियाबाद में एक चोर क्लीनिक में चोरी करने घुसा. चोरी करके निकल रहा था कि चोर की गर्दन शटर के अंदर फंस गयी. बेचारा रात से सुबह तक वहीं फंसी गर्दन लिये लटका रहा.
सुबह किसी ने उसे देखा और फायर ब्रिगेड को बुलाकर उसे शटर से निकाला गया. pic.twitter.com/uNtn4eRYbC
— Narendra Pratap (@hindipatrakar) April 11, 2026
সূত্র মারফত জানা গিয়েছে, মাঝরাতে চুরির উদ্দেশ্যে ওই ওষুধের দোকানের কাছে যায় অভিযুক্ত যুবক। শাটারটি কিছুটা ফাঁকা দেখে সে ভেবেছিল অনায়াসেই ভেতরে গলে যাবে। কিন্তু শরীর তো দূর, মাথা গলাতেই ঘটে চরম বিপত্তি (Disaster)। দেওয়াল ও শাটারের চাপে এমনভাবে মাথা আটকে যায় যে, শত চেষ্টাতেও সে নিজেকে মুক্ত করতে পারেনি। সারারাত অবর্ণনীয় কষ্টের মধ্যে ওই অবস্থাতেই ঝুলে থাকে সে।
ভোরে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই দৃশ্য। খবর দেওয়া হয় পুলিশ (Police) ও দমকল (Fire Brigade) বিভাগে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একটি মই (Ladder) ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে যুবকের আটকে থাকা মাথাটি উদ্ধার করেন। তবে উদ্ধার পেলেও মুক্তি মেলেনি তার। হাতেনাতে ধরা পরা চোরকে তৎক্ষণাৎ গ্রেফতার (Arrest) করে পুলিশ। এই ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হাস্যরসের চর্চা।
