জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে প্রস্তুত শিখর! ভারতীয় সাজে নজর কাড়লেন সোফি
Connect with us

অফবিট

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে প্রস্তুত শিখর! ভারতীয় সাজে নজর কাড়লেন সোফি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Cricketer) শিখর ধাওয়ান এবং তাঁর বাগদত্তা (Fiancée) সোফি শাইনের জীবনে এবার বিয়ের সানাই বাজার অপেক্ষা। জীবনের এই বিশেষ অধ্যায় শুরুর প্রাক্কালে সোফি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রি-ওয়েডিং উৎসবের কিছু রঙিন মুহূর্ত। লাল ও সোনালি রঙের লেহেঙ্গায় সোফিকে দেখাচ্ছে একেবারে ‘খাঁটি ভারতীয় কনে’ (Traditional Indian Bride)-র মতো। তাঁর হল্টার-নেক চোলি এবং ট্র্যাডিশনাল ‘কালিরা’ (Kalira) মেলবন্ধন ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে।

গায়ে হলুদের (Haldi Ceremony) অনুষ্ঠানে সোফি বেছে নিয়েছিলেন স্নিগ্ধ মেকআপ ও ঢেউ খেলানো খোলা চুল। পাশে সাদা কুর্তা ও মাস্টার্ড হলুদ নেহরু জ্যাকেটে শিখর ধাওয়ানের মার্জিত উপস্থিতি তৈরি করেছে নিখুঁত ‘কাপল গোলস’। জানা গিয়েছে, সংগীত (Sangeet) অনুষ্ঠানেও মেটালিক লেহেঙ্গায় ঝলমলে ছিলেন সোফি।

পেশাগত জীবনে সোফি অত্যন্ত সফল। আয়ারল্যান্ড থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করা সোফি বর্তমানে আবুধাবির একটি নামী সংস্থায় সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট (Second Vice President) পদে কর্মরত। ২০২৩ সাল থেকে শিখরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক এবং ২০২৪ সালে তাঁরা বিষয়টি প্রকাশ্যে আনেন। শিখর ধাওয়ান তাঁর পোস্টে লিখেছেন ‘অলমোস্ট ধাওয়ানস’ (Almost Dhawans), যা ইঙ্গিত দেয় যে দিল্লির বিয়ের আনুষ্ঠানিকতা সেরে তাঁরা আবুধাবিতে সংসার পাতবেন। আয়েশা মুখার্জির সঙ্গে দীর্ঘ ১১ বছরের তিক্ত দাম্পত্য ও বিচ্ছেদের কালো মেঘ কাটিয়ে শিখর এখন নতুন করে ঘর বাঁধার স্বপ্নে বিভোর।

Advertisement
ads
Continue Reading
Advertisement