পার্কস্ট্রিটে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জে আহত পুলিশ-অভিযানকারী
Connect with us

ভাইরাল খবর

পার্কস্ট্রিটে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জে আহত পুলিশ-অভিযানকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে শনিবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক ঘিরে উত্তাল হল কলকাতা (Kolkata)। সকাল থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ মিছিল। পার্কস্ট্রিটে (Park Street) বিজেপির কর্মী-সমর্থকদের মিছিল আটকায় কলকাতা পুলিশ (Kolkata Police)। এরপরেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র বচসা এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ (Lathicharge) করে, যার ফলে বেশ কয়েকজন আহত হন। পুলিশের দাবি, তাদেরও সদস্যরা আহত হয়েছেন ঘটনায়।

সকাল থেকে পার্কস্ট্রিট এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নবান্নর উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সাংসদ অর্জুন সিং (Arjun Singh) সহ অন্যান্য নেতারা। কিছুদূর যেতেই পুলিশের বাধা পেয়ে পার্কস্ট্রিটেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

আরও পড়ুনঃ রায়গঞ্জের যুবক কে ‘রোহিঙ্গা’ সম্বোধন করে বেধড়ক মারধরের অভিযোগ

শনিবার বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে ডোরিনা ক্রসিং হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ (Rani Rashmoni Avenue) অভিমুখে এগোতে থাকেন শুভেন্দুর নেতৃত্বাধীন মিছিল। তবে পুলিশ সেখানে আটকে দেয়। পরে রুট পরিবর্তন করে জওহরলাল নেহেরু রোড (Jawaharlal Nehru Road) ধরে মিছিল এগোতে থাকে।

Advertisement
ads

কলকাতা পুলিশের বক্তব্য, নবান্ন অভিযানের জন্য কোনও আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি আইনশৃঙ্খলার স্বার্থে বিধিনিষেধ জারি ছিল। তা অমান্য করেই মিছিল বের করায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। শনিবারের ঘটনায় গোটা শহর জুড়েই চড়েছে রাজনৈতিক পারদ।

Continue Reading
Advertisement