আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা, রাজনৈতিক তরজায় বিজেপি-সিপিএম মুখোমুখি
Connect with us

রাজনীতি

আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা, রাজনৈতিক তরজায় বিজেপি-সিপিএম মুখোমুখি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডে ঝংকার ক্লাবের সামনে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) কর্মসূচির ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখের ছবি ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, এলাকার শান্ত পরিবেশ অশান্ত করতে বিজেপি (BJP) এই কাজ করেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, তৃণমূল নেতারাই ঘটনাটি ঘটিয়ে তাদের উপর মিথ্যা অপবাদ চাপাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, রাজ্যের অন্যান্য জায়গার মতো মাথাভাঙ্গা ব্লকের বিভিন্ন এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির বসানো হয়েছে। এই শিবিরের ব্যানারেই মুখ্যমন্ত্রীর ছবি রাতের অন্ধকারে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তাদের বক্তব্য, বিরোধী দলগুলি রাজনৈতিক ভাবে লড়াইয়ে ব্যর্থ হয়ে এ ধরনের কুরুচিকর আক্রমণ করছে। প্রশাসনের কাছে দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ পার্কস্ট্রিটে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জে আহত পুলিশ-অভিযানকারী

তৃণমূলের এক স্থানীয় নেতা (TMC Leader) বলেন, “গতকাল গভীর রাতে কিছু রাজনৈতিক দুষ্কৃতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্লেড দিয়ে কেটে দেয়। বিজেপি ও সিপিএম (CPIM) রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে এই নোংরা রাজনীতি করছে।” তিনি আরও যোগ করেন, “এইসব করে কোনও লাভ হবে না। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাঁদের আশীর্বাদে আগামী দিনেও সরকার গঠন করবেন মুখ্যমন্ত্রী।”

Advertisement
ads

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশাসনের দাবি, দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মাথাভাঙ্গায় রাজনৈতিক পারদ দ্রুত চড়তে শুরু করেছে।

Continue Reading
Advertisement