স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের বেদনা স্মরণে প্রধানমন্ত্রী
Connect with us

দেশের খবর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের বেদনা স্মরণে প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের সেই রক্তাক্ত স্মৃতি আবারও সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ (Partition Horrors Remembrance Day) উপলক্ষে এক্স (X) হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন— “ভারত আজ ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়কে স্মরণ করছে। এই দিন অসংখ্য মানুষের অসহ্য দুর্ভোগ, যন্ত্রণা ও বিপর্যয়কে মনে করার পাশাপাশি তাঁদের অদম্য মানসিক শক্তিকে শ্রদ্ধা জানানোর দিন।”

তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় বহু মানুষ অকল্পনীয় দুঃখের মাঝেও নতুন জীবন শুরু করার সাহস পেয়েছিলেন এবং ধ্বংসস্তূপ থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তাঁদের জীবনকাহিনি মানবিক সহিষ্ণুতা ও সাহসের প্রকৃষ্ট উদাহরণ।

Advertisement
ads

আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় ভেস পেজ, পিতৃহারা হলেন লিয়েন্ডার।শোকের ছায়া ক্রীড়ামহলে

১৯৪৭ সালের ১৪ অগস্ট ব্রিটিশ শাসকদের কূটনীতি, র‌্যাডক্লিফ লাইন (Radcliffe Line) এবং মহম্মদ আলি জিন্নার দ্বিজাতি তত্ত্বের ফলে ভারত বিভক্ত হয়। একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান—হঠাৎ করেই বহু মানুষের জন্মভূমি হয়ে ওঠে পরদেশ। কাঁটাতারের ওপারে চলে যায় নিজের ঘর, স্বজন, স্মৃতি—নতুন দেশে পরিচয় হয় শরণার্থী হিসেবে।

প্রধানমন্ত্রী জানান, এই দিন শুধুই অতীত স্মরণের নয়, বরং ভবিষ্যতের প্রতি দায়িত্ব নিয়ে শান্তি রক্ষা, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ভারতের বহুমাত্রিক সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার অঙ্গীকারের দিন।

Advertisement
ads
Continue Reading
Advertisement