পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। শোকের আবহ পরিবারে
Connect with us

উত্তর দিনাজপুর

পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। শোকের আবহ পরিবারে

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ৬ জুলাই : পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের নন্দন গ্রাম বাজার এলাকায়। মৃতার নাম সুখী সোরেন৷ বয়স ৪০।

সে দুর্লভপুর অঞ্চলের দখিনাল গ্রামের বাসিন্দা। জানা যায়, এদিন ওই মহিলা দুর্লভপুরের নন্দন গ্রামে অবস্থিত বাবার বাড়ি থেকে পায়ে হেঁটে দখিনাল গ্রামে যাওয়ার সময় একটি মোটর বাইক পেছন থেকে সজোরে তাঁকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতার পরিবারে।

আরও খবর পড়ুন : পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ১

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *