গোয়ালপোখরে ধৃত ১ বাংলাদেশী
Connect with us

উত্তর দিনাজপুর

গোয়ালপোখরে ধৃত ১ বাংলাদেশী

Dipa Chakraborty

Published

on

গোয়ালপোখর, ৬ জুলাই : উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার দুধগড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপের ৫০ টি বোতল সহ এক বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মামুন আলী।

তার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বলদিয়াডাঙ্গি থানার ঠাকুরগাঁও এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুধগড় গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ধৃত বাংলাদেশী যুবককে নিষিদ্ধ কফ সিরাপের বোতল সহ ধরা হয়৷ উল্লেখ্য এর আগে গত ২১ শে জুন দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর গত ২৬ শে জুন দুই শিশু সহ ৭ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছিল। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। ফলে এই গোয়ালপোখরে পরপর বাংলাদেশী ধরা পড়ায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে।

আরও খবর পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। শোকের আবহ পরিবারে

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *