কসবায় শিক্ষকদের মার এসআই-এর! দায়িত্ব থেকে সরাল লালবাজার
Connect with us

কলকাতা

কসবায় শিক্ষকদের মার এসআই-এর! দায়িত্ব থেকে সরাল লালবাজার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত বুধবার রাজ্য জুড়ে কর্মীহীন শিক্ষক-শিক্ষিকারা চাকরি ফিরে পেতে ডিআই অফিস অভিযান করেন। সেই প্রতীবাদ কর্মসূচিতে কসবায় ঘটে গেল এক কান্ড! কসবায় ডিআই অফিস অভিযানের সময় পুলিশের হাতে মার খেতে হয় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। এমনকি কসবার যিনি এসআই তিনি শিক্ষকদের লাথি মারেন বলে অভিযোগ। এবার সেই এসআই-কেই সরানো হল দায়িত্ব থেকে। সদ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের লাথি মারা সেই এসআই-কে কসবা কাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার।

যোগ্য চাকরি প্রার্থীদের পেটে লাথি মারা হয়েছে! গত বুধবার চাকরিহারাদের ডিআই অফিস অভিযানের সময় প্রতীবাদ-বিক্ষোভের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায়, এসআই রিটন দাস এক আন্দোলনকারী চাকরিহারার পেটে লাথি মার্চে। তাকেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল। পরে তাকে এসআই পদ থেকে সরানো হয়েছে।

কসবায় ডিআই অফিস অভিযানের সময় এক চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই রিটন দাসকে তদন্তের দায়িত্ব থেকে সরালো লালবাজার। দায়িত্ব পেয়েছেন অন্য এসআই। লালবাজার সূত্রে খবর, কসবার ঘটনার তদন্ত করবেন এসআই সঞ্জয় সিংহ। প্রাক্তন এসআই রিটন দাসকে সরিয়ে ঘটনার এসআই-এর দায়িত্ব পেলেন সঞ্জয় সিংহ।

আরও পড়ুন – ধুন্ধুমার মালদায়! জেলা প্রশাসনিক ভবন ঘেরাও বিজেপির

Advertisement
ads

লালবাজার সূত্রে দাবি, গত বুধবার কসবার ডিআই অফিসের সামনে যখন চাকরিহারাদের প্রতীবাদ-বিক্ষোভ চলছিল, তখন সেই সময় দায়িত্বে ছিলেন এসআই রিটন দাস। কর্তব্যরত অবস্থায় থাকায় তাকেই ঘটনা সংক্রান্ত তদন্তের আইও হিসাবে নিয়োগ করা হয়েছিল। এখন জানা যাচ্ছে, রিটন দাসকে বদলে দায়িত্ব দেয় হল সঞ্জয় সিংহকে।

যে এসআই আন্দোলনকারী এক চাকরিহারার পেটে লাথি মেরেছেন, তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোচ্চার হয়েছিলেন সকলে। প্রশ্ন ওঠে চাকরির দাবিতে আন্দোলনকারীদের উপর কেন এই ধরনের পুলিশি অত্যাচার!

আরও পড়ুন – একদিকে চাকরি, অন্যদিকে ওয়াকফ আইনের বিরোধিতা! প্রতিবাদে নাজেহাল কলকাতাবাসী

Advertisement
ads