দেশের খবর
এখনই ফেরা হচ্ছে না বাড়ি! ৪৫ দিন রিহ্যাবে থাকতে হবে সুনিতাদের
নিউজ ডেস্ক: দীর্ঘ ৯মাস পর প্রথিবীর মাটিতে পা রাখলেন সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুক উইলমোর। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করছেন সুনীতা উইলিয়ামস। ৯মাস পর প্রথিবীর মাটি ছুঁলেন দুই নভোশ্চর। তবে এখনই বাড়ি ফেরা হচ্ছে তাঁর! ৪৫ দিন সুনিতাকে থাকবে হবে রিহ্যাবে! এখন কেমন আছেন তিনি?
৯ মাস পরে ঘরে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ন’মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন। সুনীতাদের সঙ্গে পৃথিবীতে ফিরলেন নাসার নিক হেগ এবং রাশিয়ার রোষকসমোস-এর অলেকডান্ডার গরবুনভ। বুধবার ভারতীয় সময় অনুযায়ী, ভোর ৩টে ২৭ মিনিটে স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে বলে জানিয়েছে নাসা।
পৃথিবীতে ফেরার পর কেমন আছেন সুনিতা?
পৃথিবীতে ফেরার পর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরের শারীরিক অবস্থার কিছুটা অবক্ষয় হয়েছে ঠিকই। কিন্তু, বর্তমানে তাঁরা উভয়ই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। পৃথিবীতে ফিরে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে নতুন করে অভ্যাস্ত হতে হয় নভোশ্চরদের। মহাকাশে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবরর্তন হয়। ফেরার পরে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যপরীক্ষা করতেই হবে।
২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করছেন সুনীতা উইলিয়ামস। পৃথিবীতে ফেরার পর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরের শারীরিক অবস্থার কিছুটা অবক্ষয় হয়েছে ঠিকই। কিন্তু তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মাথা খানিকটা ফুলেছে আগের তুলনায়, পা-ও খানিক সরু হয়েছে! তবে সকলেরই স্বাস্থ্য খুব ভালো রয়েছে।
আরও পড়ুন – নভোচারী সুনীতা উইলিয়ামসের নিরাপদ প্রত্যাবর্তন, উচ্ছ্বাসে পরিবার ও ভারত
কিন্তু ৪৫ দিন চিকিৎসকদের মনিটরিংয়ে থাকতে হবে তাঁদের, কিন্তু কেন?
পৃথিবীতে ফেরার পর মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর স্পেসএক্সের ক্যাপসুল থেকে হাসিমুখে বেরিয়ে আসেন। তাদের চেহারার খানিকটা পরিবর্তন হয়েছে। নাসার কর্মাশিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, পৃথিবীতে এসে বাড়ি ফেরা হবে না এখনই! এই মুহূর্তে অ্যাস্ট্রোনটদের নিয়ে যাওয়া হয়েছে নাসার রিহ্যাব সেন্টারে। ৪৫ দিন চিকিৎসকদের মনিটরিংয়ে থাকতে হবে তাদের। সেখানে মনিটরিং করবেন নাসার চিকিৎসকরা। সেখানে তাদেরকে তাঁদের ঢিলেঢালা, আরামদায়ক পোশাক পরতে দেওয়া হবে। এরপর এক-দুদিনের মধ্যে পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে পারবেন তারা।
আরও পড়ুন – বুধবার ফ্লোরিডায় সুনিতা ও বুচকে নিয়ে অবতরণ করবে মাস্কের রকেট
