নভোচারী সুনীতা উইলিয়ামসের নিরাপদ প্রত্যাবর্তন, উচ্ছ্বাসে পরিবার ও ভারত
Connect with us

দেশের খবর

নভোচারী সুনীতা উইলিয়ামসের নিরাপদ প্রত্যাবর্তন, উচ্ছ্বাসে পরিবার ও ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২৮৬ দিনের দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চর সুনীতা উইলিয়ামসের নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে দিয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে অপ্রত্যাশিতভাবে দীর্ঘ ন’মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটানোর পর সুনীতার সুস্থ প্রত্যাবর্তন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

সুনীতার পরিবার জানিয়েছে, এই মহাকাশ-কন্যার জন্য একটি বিশেষ ‘শিঙাড়া পার্টি’র আয়োজন করা হবে। কারণ, মহাকাশে থাকাকালীন সুনীতা শিঙাড়া খেয়েছিলেন। এছাড়াও, সুনীতা খুব শীঘ্রই তার পৈতৃক ভূমি ভারতে আসবেন। সুনীতার বাবা দীপক পাণ্ড্যের জন্ম গুজরাটে, তাই তার পরিবার ও গ্রামবাসীরা সুনীতাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

আরও পড়ুনঃ আইপিএলের আগে ধোনির নতুন রূপ—রণবীরের ছন্দে ‘থালা’ মুগ্ধ করলেন সবাইকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনীতাকে একটি চিঠি লিখে তার কৃতিত্বের প্রশংসা করেছেন এবং ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মোদীর কথায়, “আপনার কৃতিত্বে আমরা গর্বিত। ১.৪ বিলিয়ন ভারতীয় সব সময় আপনার কৃতিত্বে গর্ববোধ করে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতীয়রা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করে।”

Advertisement
ads

সুনীতার এই প্রত্যাবর্তন শুধু তার পরিবারের জন্য নয়, সমগ্র ভারতের জন্য গর্বের বিষয়। মহাকাশ থেকে ফিরে এসে সুনীতা আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। একসঙ্গে ছুটি কাটানোরও পরিকল্পনা রয়েছে তাদের। সুনীতার ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ড্য জানিয়েছেন, সুনীতার ভারতে আসার তারিখ এখনও নিশ্চিত না হলেও, খুব শীঘ্রই তিনি আসবেন। সুনীতার এই সফর ঘিরে গুজরাতের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আতশবাজি ফাটিয়ে, নেচে, গেয়ে সুনীতার প্রত্যাবর্তনের মুহূর্তটি উদযাপন করছেন গ্রামবাসীরা।

Continue Reading
Advertisement