বিশ্বের খবর
বুধবার ফ্লোরিডায় সুনিতা ও বুচকে নিয়ে অবতরণ করবে মাস্কের রকেট
নিউজ ডেস্ক: ৯মাসের প্রতীক্ষার অবসান। এবার ঘরে ফেরার পালা। দীর্ঘ ৯ মাস মহাশূন্যে কাটানোর পর অবশেষে স্পেস স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীর পথে পাড়ি দিলেন দুই নভোচর সুনীতা উইলিয়মস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। নাসা সূত্রে খবর, ভারতীয় সময় বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ সুনীতা ও বুচকে নিয়ে ফ্লোরিডার উপকূলে অবতরণ করবে মাস্কের রকেট।
ভারতে তখন ঘড়ির কাঁটা ছুঁয়েছে সকাল ১০টা ৩৫মিনিট। মার্কিন ধনকুবের তথা টেসলা কর্তা এলন মাস্কের পাঠানো স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু নাইনে টানা ১৭ ঘণ্টার যাত্রাপথ সুনিতাদের। নাসা সূত্রে খবর, বুধবার ভারতীয় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের জলভাগেই অবতরণ করবে তাদের রকেট। জানা যাচ্ছে, এই শেষ ধাপ অর্থাৎ অবতরণের সময় বাড়তি সাবধানতা প্রয়োজন রয়েছে। যদিও টেসলা কর্তা এলন মাস্কের সংস্থার দাবি, নিরাপদেই দুই নভোচরকে নিয়ে রকেট পৃথিবীর মাটি ছুঁয়ে ফেলবে নির্ধারিত সময়।
আরও পড়ুন-মহাকাশ থেকে ভিডিওবার্তা! ধন্যবাদ জানালেন মাস্ক ও ট্রাম্পকে
নাসার সময় অনুযায়ী, রাত ৯টা ১১ নাগাদ পৃথিবীর কক্ষপথে ঢুকে আবর্তন শুরু করার কথা সুনীতাদের রকেটের। এরপর রাত প্রায় ৯.৫৭তা নাগাদ ফ্লোরিডার উপকূলে জলভাগে সুনিতাদের নিয়ে ধীরে ধীরে অবতরণ করবে মাস্কের ফ্যালকন নাইন ক্যাপসুল। তবে সব ঠিক থাকলে সময় ধরে সফল ভাবেই রকেট থেকে বেরিয়ে ভূপৃষ্ঠে পা রাখবেন দুই নভোচর। এদিকে সুনিতাদের অপেক্ষায় বসে রয়েছেন তাঁর সহকর্মীরা। তাদের নিয়ে উৎসবে মেতে উঠতে তৈরী সকলে।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে জুন মাসে মার্কিন সংস্থা স্টারলাইনারের রকেটে চড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়মস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। আটদিন পরই ফেরার কথা ছিল তাদের। কিন্তু, স্টারলাইনারের রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে সেই ৮ দিন গড়াল ৯ মাসে! তবে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবশেষে মহাশূন্যে বন্দিদশা কাটিয়ে এলন মাস্কের পাঠানো ফ্যালকন নাইন রকেটে সুনীতা এবং বুচ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে পাড়ি দিলেন পৃথিবীর পথে।
