বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় পরিবর্তন, সময়সীমা কমিয়ে আনল বাংলাদেশ
Connect with us

বিশ্বের খবর

বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় পরিবর্তন, সময়সীমা কমিয়ে আনল বাংলাদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমায় পরিবর্তন এনেছে। পূর্বের ৬৫ দিনের নিষেধাজ্ঞা কমিয়ে ৫৮ দিনে নির্ধারণ করা হয়েছে এবং ভারতের সঙ্গে মিলিয়ে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এতদিন নিষেধাজ্ঞা ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত কার্যকর থাকত, যা বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য প্রতিকূল হয়ে উঠেছিল। কারণ, এই সময়ের বাইরেও ভারতীয় মৎস্যজীবীরা মাছ ধরতে পারতেন, ফলে বাংলাদেশের মৎস্যজীবীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তেন।

আরও পড়ুনঃ বাংলাদেশে আরসা প্রধানসহ ১০ রোহিঙ্গা নেতাকর্মী গ্রেফতার

নতুন সময়সীমার ফলে জলসীমা লঙ্ঘনের অভিযোগ কমবে এবং দুই দেশের মৎস্যজীবীদের মধ্যে ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। চাঁদপুরের এক মৎস্যজীবী সংগঠনের নেতা বলেন, “এই পরিবর্তনের ফলে বাংলাদেশের জেলেরা উপকৃত হবেন এবং সমুদ্রে মাছের প্রজনন রক্ষা পাবে।”

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads