ধুলিয়ানে বাবা-ছেলে খুনে নতুন মোড়, মূল অভিযুক্ত জিয়াউল শেখ গ্রেফতার
Connect with us

খুন

ধুলিয়ানে বাবা-ছেলে খুনে নতুন মোড়, মূল অভিযুক্ত জিয়াউল শেখ গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার হল চতুর্থ অভিযুক্ত। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের নাম জিয়াউল শেখ। তদন্তকারীদের দাবি, তিনিই এই জোড়া খুনের মূল সূত্রধর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিয়াউলের বাড়ি শমসেরগঞ্জ থানার সুলিতলা এলাকায়। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। এর আগে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে জেরা করে উঠে আসে জিয়াউলের নাম। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা ছাড়াও অন্য কোনও উদ্দেশ্য জড়িয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে দাঙ্গার পর ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের কিছু এলাকা। সেই অশান্তির আবহেই ঘটে এই জোড়া খুনের ঘটনা। নিহতদের পরিবারের অভিযোগ, আইন বিরোধিতার নামে তাঁদের টার্গেট করা হয়েছিল। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেন। তবে দাস পরিবার সেই অর্থ গ্রহণে অনীহা দেখায়। তাঁদের দাবি, যেভাবে সমাজে একঘরে করে দেওয়া হয়েছে, তাতে টাকা কোনও সমাধান নয়।

Advertisement
ads

১৬ এপ্রিল নিহত বাবা-ছেলের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। কিন্তু পরিবারের অভিযোগ, সেই অনুষ্ঠানে পুরোহিত বা ক্ষৌরকার কেউই আসেননি। আতঙ্কের পরিবেশেই পুরোহিত ছাড়াই শ্রাদ্ধ করতে বাধ্য হন তাঁরা। জেলায় ফের সম্প্রীতি রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। তদন্তকারীরা বলছেন, যত দিন না পর্যন্ত মূল ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছে, তদন্ত থামবে না।