ভাইরাল খবর
অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মানল রাজ্য! নবান্ন থেকে জেলাশাসকদের তথ্য আপলোড নির্দেশ
ডিজিটাল ডেস্কঃ তীব্র প্রতিবাদ (Protest) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) কিছু সীমাবদ্ধতার পরেও অবশেষে রাজ্য সরকার ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act 2025) মানল। নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসক (District Magistrate) কে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের ওয়াকফ সম্পত্তির (Waqf Property) সমস্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড (Upload) করতে হবে।
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পি বি সালিম জানিয়েছেন, “রাজ্যের প্রতিটি জেলা থেকে ওয়াকফ সম্পত্তির খতিয়ান ৫ ডিসেম্বরের মধ্যে ‘umeedminority.gov.in’ পোর্টালে জমা দিতে হবে।”
এ বছরের এপ্রিলের শুরুতে সংসদে পাশ হওয়া এই ওয়াকফ সংশোধনী বিল রাষ্ট্রপতির (President) স্বাক্ষরের পর আইনে পরিণত হয়। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে এটি মানা হবে না। দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলায়, বিক্ষোভ (Protest) হয়।
বিশেষজ্ঞরা বলেন, সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ না দেওয়ায় রাজ্যকে আইন মানতেই হবে। দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে ৬ মাসের মধ্যে আপলোড করতে হবে। সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর। নবান্নের নির্দেশ অনুযায়ী রাজ্য প্রশাসন (State Administration) দ্রুত সব জেলা থেকে তথ্য সংগ্রহ করতে তৎপর।
