‘নতুন জামাই’ দিলীপ ঘোষের প্রথম ষষ্ঠী! শ্বশুরবাড়ির ভোজ, না কি রাজনৈতিক উপেক্ষা?
Connect with us

রাজনীতি

‘নতুন জামাই’ দিলীপ ঘোষের প্রথম ষষ্ঠী! শ্বশুরবাড়ির ভোজ, না কি রাজনৈতিক উপেক্ষা?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তিনি। সদ্য মাথায় উঠেছে শুভ টোপর—তাই হিসেবমতো এটাই তাঁর প্রথম জামাইষষ্ঠী (Jamai Sasthi)। কিন্তু রাজনৈতিক বাস্তবতা যেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) জামাইষষ্ঠীতেও ছায়া ফেলেছে।

রবিবার সকাল। নিয়মমাফিক ইকো পার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকরা প্রশ্ন করেন—এবার জামাইষষ্ঠীতে কোথায় যাচ্ছেন তিনি? সোজা জবাবে দিলীপবাবু জানান, “আমার শ্বশুরবাড়িই নেই, এমন জামাই আমি! দেখি কোথায় জামাইষষ্ঠী করি।”

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ। নতুন জীবনের সূচনায় একসময় সক্রিয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা যেন এখন বেশ আড়ালে। আর তাই ব্যক্তিগত জীবনের খুশির দিনেও নেই শ্বশুরবাড়ির আতিথেয়তা, নেই দলের কর্মসূচিতেও তাঁর উপস্থিতি।

তৎকালীন সময়ে রাজ্যে অমিত শাহ (Amit Shah) আসলে তাঁকে ঘিরেই থাকতেন দিলীপ ঘোষ। ছায়াসঙ্গীর মতো দেখা যেত দু’জনকে। আজ, সেই ছবি অতীত।

Advertisement
ads

আরও পড়ুনঃ বাড়ছে কোভিড, সতর্ক বার্তা স্বাস্থ্য দফতরের, মাস্ক পরার অনুরোধ

এদিনই কলকাতায় গৃহমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মসূচি। তবে তাতে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। তাঁর কণ্ঠে অবশ্য নেই স্পষ্ট কোনও অভিযোগ। সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ বলেন, “দল মনে করেনি, ডাকেনি। কোর কমিটির মিটিং হলে ডাকে আমাকে। দলের তো এখনও নতুন রাজ্য কমিটিই হয়নি। তারপরেও এই ধরনের বৈঠক হচ্ছে। আমি দলের সঙ্গেই আছি, নিজের মতো কাজ করে যাচ্ছি।”

তবে মুখে যতই নির্লিপ্ত থাকার চেষ্টা করুন না কেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব ক্রমেই যেন দৃশ্যমান। রাজনীতির মাঠে একসময় দাপুটে নেতা, বর্তমানে যেন প্রান্তিক ভূমিকার যাত্রী।

এবার তাঁর প্রথম জামাইষষ্ঠী। কিন্তু না আছে শ্বশুরবাড়ির ভোজ, না আছে দলীয় কর্মসূচির গুরুত্ব। ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ ভেঙে নতুন জীবনে পা রাখলেও, রাজনীতিতে দিলীপ ঘোষের বর্তমান অবস্থান যেন এক অনুচ্চারিত প্রশ্নচিহ্নই হয়ে থাকছে।

Advertisement
ads