নতুন করে মিলল দেহ, আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল
Connect with us

দুর্ঘটনা

নতুন করে মিলল দেহ, আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমদাবাদ (Ahmedabad Plane Crash) বিমান দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় দুই দিন। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর এখনও উদ্ধার কাজ চলছে দুর্ঘটনাস্থলে। শনিবার সকালেও ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। স্থানীয় সূত্রে পাওয়া খবরে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

সরকারিভাবে এখনও পর্যন্ত ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। তবে শুধু বিমানযাত্রীরাই নন, ওই এলাকায় থাকা মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন। গুজরাট (Gujarat) পুলিশের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত মোট ২৬৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। শনিবার সকালে আরও কয়েকটি দেহ উদ্ধার হওয়ায়, স্থানীয়দের মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪। যদিও প্রশাসনের তরফে নতুন কোনও সরকারি তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ দোষ চাপানো হল RSS-এর ঘাড়ে, তবু বদলি আটকানো গেল না মহেশতলার পুলিশের

বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 Dreamliner), ফ্লাইট নম্বর AI-171, আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মেডিক্যাল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে। মুহূর্তে গোটা এলাকা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। দুর্ঘটনার সময়ে ধ্বংসস্থলে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
ads

তাপের ভয়াবহতায় অনেকে প্রাণ বাঁচানোর সুযোগই পাননি। উদ্ধারকারী দলকেও মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দেহ শনাক্তকরণের কাজ চলছে বিজে মেডিক্যাল কলেজে (BJ Medical College)। মৃতদের পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করে মিলিয়ে দেখা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। গুজরাট সরকার তৈরি করেছে কন্ট্রোল রুম, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে কাজ চলছে।

উদ্ধারকার্য চলছে পুরোদমে, তবে এখনও নিখোঁজদের খোঁজে ব্যস্ত প্রশাসন। পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Advertisement
ads
Continue Reading
Advertisement