মৃত শিশুর বাড়িতে টাকা নিয়ে বিধায়ক, ধামাচাপা দেওয়ার চেষ্টা বলছেন পরিবার
Connect with us

দুর্ঘটনা

মৃত শিশুর বাড়িতে টাকা নিয়ে বিধায়ক, ধামাচাপা দেওয়ার চেষ্টা বলছেন পরিবার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মোলান্দি গ্রামে নাবালিকা তামান্নার মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ ও সহানুভূতি জানাতে বুধবার দুপুরে তাঁর বাড়িতে পৌঁছলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ও বর্তমানে শাসকদলের জনপ্রতিনিধি হুমায়ুন তামান্নার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মৃত শিশুর মা-বাবা কান্নায় ভেঙে পড়েন বিধায়কের সামনে। নিজেদের ক্ষোভ, যন্ত্রণা ও অভিযোগ উজাড় করে দেন তাঁরা।

তামান্নার মায়ের অভিযোগ, নির্বাচনে সিপিএম পরাজিত হওয়ার পর থেকেই তাঁদের মতো পরিবারগুলিকে পরিকল্পনা করে নিশানা করা হচ্ছে। তামান্নার মৃত্যুও রাজনৈতিক হিংসারই ফল। শুধু তাই নয়, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “যদি পুলিশ আগে থেকেই এলাকায় থাকা বোমা উদ্ধার করত, তাহলে আমাদের সন্তানকে মরতে হতো না।”

আরও পড়ুনঃ উন্নয়ন দেখাতে পুস্তিকা হাতে অভিষেক, কটাক্ষ কেন্দ্রকে— ‘বিজেপি শুধু কাঠিবাজি জানে’

পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিধায়ক আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু টাকার খাম হাতে দিতেই চিৎকার করে উঠতে দেখা যায় তামান্নার মাকে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, “মেয়েকে হারানোর যন্ত্রণার কোনও মূল্য হয় না। টাকা দিয়ে এই শোক মেটানো যায় না।” এরপরই সেই অর্থ ফিরিয়ে দেন তাঁরা।

Advertisement
ads

হুমায়ুন কবির বলেন, “এই মর্মান্তিক ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। কোনও বাবা-মা যেন এমন যন্ত্রণার মধ্যে না পড়েন।” তিনি জানান, তামান্নার স্মৃতিতে সমাধিস্থলে একটি গাছ রোপণ করবেন তিনি। এদিনের ঘটনায় তিনি সকলের কাছে আহ্বান জানান, মোমবাতি কিংবা ভাষণের বাইরে গিয়ে প্রকৃত প্রতিবাদে গর্জে উঠুক সমাজ।